শিরোনাম
◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর

প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২৫, ১০:৩১ রাত
আপডেট : ২৯ মে, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজায় ইসরাইলপন্থী পক্ষপাতের অভিযোগে নিউইয়র্ক টাইমস বয়কটের ঘোষণা ১৫০-রও বেশি লেখক ও শিল্পীর

গাজায় ইসরাইলি আগ্রাসন নিয়ে পক্ষপাতদুষ্ট প্রতিবেদন প্রকাশের অভিযোগে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদপত্র দ্য নিউইয়র্ক টাইমস-এর সম্পাদকীয় বিভাগ বয়কটের ঘোষণা দিয়েছেন ১৫০ জনের বেশি লেখক, সাংবাদিক, রাজনীতিক ও শিল্পী। নিউইয়র্ক টাইমস তাদের পক্ষপাতমূলক কাভারেজের দায় স্বীকার না করা পর্যন্ত সেখানে আর কোনো লেখা না দেয়ার অঙ্গীকার করেছেন তারা। চিঠিতে স্বাক্ষর করে এ বিষয়টি জানানো হয়েছে। খবর দিয়েছে মিডল ইস্ট আই।

চিঠিতে স্বাক্ষরকারীরা বলেছেন, আমাদের শ্রম বন্ধ রাখার মাধ্যমেই আমরা টাইমসের সেই প্রভাবশালী অবস্থানকে চ্যালেঞ্জ করেছি, যা দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মিথ্যা প্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে।

বয়কটে অংশ নেওয়া বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে রয়েছেন ফিলিস্তিনি অধিকারকর্মী রিমা হাসান, সাবেক সেনা-তথ্য ফাঁসকারী চেলসি ম্যানিং, মার্কিন কংগ্রেস সদস্য রাশিদা তালিব, লেখিকা স্যালি রুনি, চলচ্চিত্র নির্মাতা এলিয়া সুলেইমান, পরিবেশকর্মী গ্রেটা থানবার্গ, লেখক ভিয়েত থান নগুয়েন ও সাংবাদিক ডেভ জিরিন।

এছাড়া আরও অনেকে এই আন্দোলনে যোগ দিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন ক্রিস হেজেস, মার্ক লামন্ট হিল, নুরা এরাকাত, বিজয় প্রসাদ, সুসান আবুলহাওয়া, রশিদ খালিদি, জিয়া টোলেনটিনো ও রবিন ডি.জি. কেলি।

চিঠিতে নিউইয়র্ক টাইমস-এর কাছে তিনটি প্রধান দাবি তুলে ধরা হয়েছে। প্রথমত- ফিলিস্তিন সংক্রান্ত প্রতিবেদনে বিরোধী মনোভাব বা বৈষম্য পর্যালোচনার জন্য একটি স্বাধীন তদন্ত ও নতুন সম্পাদকীয় নীতিমালা প্রণয়ন। দ্বিতীয়ত- প্রতিবেদন তৈরিতে নির্ভরযোগ্য উৎস ও উদ্ধৃতি ব্যবহারের নতুন নীতিমালা, শব্দচয়ন নিয়ে আলাদা স্টাইল গাইড, এবং যেসব সাংবাদিক পূর্বে ইসরাইলি সেনাবাহিনীতে কর্মরত ছিলেন তাদের প্রতিবেদন লেখার ওপর নিষেধাজ্ঞা। তৃতীয়ত- ২০২৩ সালে ডিসেম্বরে প্রকাশিত বিতর্কিত প্রতিবেদন ‘স্ক্রিম উইথাউট ওয়ার্ডস’ প্রত্যাহার করা। প্রতিবেদনটিতে দাবি করা হয়েছিল হামাসের হামলার সময় ফিলিস্তিনিরা ইসরাইলি নারীদের যৌন নির্যাতন করেছে।

এছাড়াও স্বাক্ষরকারীরা টাইমস-এর সম্পাদকীয় বোর্ডকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইসরাইলের ওপর অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান জানানোর দাবি করেছেন। লেখকরা উল্লেখ করেছেন, এসব দাবি ‘অসম্ভব বা অযৌক্তিক নয়’- কারণ টাইমস অতীতে এইচআইভি/এইডস সংকট এবং ২০০৩ সালের ইরাক যুদ্ধের সময় ভুল প্রতিবেদনের জন্য নীতিমালা পরিবর্তন ও প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করেছিল।

চিঠিতে আরও বলা হয়েছে, নিউইয়র্ক টাইমস যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রভাবশালী সংবাদপত্র। এর খবর পশ্চিমা গণমাধ্যমে দিকনির্দেশক হিসেবে কাজ করে। কিন্তু গাজায় ইসরাইলি গণহত্যা শুরুর পর থেকে টাইমস দখলদারের যুদ্ধাপরাধ গোপন, যৌক্তিক ও অস্বীকার করার ভূমিকা পালন করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়