শিরোনাম
◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২৫, ১০:১৯ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্ব অর্থনীতির তালিকায় ২০২৬ সালে শীর্ষে থাকবে যে দেশ

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) কর্তৃক প্রকাশিত অক্টোবরের প্রতিবেদন অনুসারে, ২০২৬ সালের বিশ্বে যুক্তরাষ্ট্র বিশ্বের বৃহত্তম অর্থনীতি হিসেবে থাকবে এবং তাদের বার্ষিক গড় আয় ৩১.৮ ট্রিলিয়ন ডলার হবে বলে আশা করা হচ্ছে।

এরপরেই ২০২৬ সালে ২০.৬ ট্রিলিয়ন মাার্কিন ডলার অর্থনীতি নিয়ে চীন এবং ৫.৩ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি নিয়ে য জার্মানি থাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে অপরিবর্তিত থাকবে। ভারত ৪.৫ ট্রিলিয়ন ডলার অর্থনীতি নিয়ে ২০২৫ সালে জাপানকে ছাড়িয়ে চতুর্থ স্থানে পৌঁছেছে এবং ২০২৬ সালেও একই অবস্থান ধরে রাখবে।

জাপানের পর তালিকার ৬ষ্ঠ স্থানে রয়েছে যুক্তরাজ্য ৪,২২৫.৬৪ বিলিয়ন, ৭ম ফ্রান্স ৩,৫৫৮.৫৬ বিলিয়ন, ৮ম ইতালি ২,৭০১.৫৪ বিলিয়ন, ৯ম রাশিয়া ২,৫০৯.৪২ বিলিয়ন, এবং ১০ম কানাডা ২,৪২০.৮৪ বিলিয়ন।

কিছুটা স্থিতিশীল শ্রমবাজার এবং অব্যাহত ভোক্তা ব্যয় এই আধিপত্যকে সমর্থন করে। তবে বাণিজ্য যুদ্ধ বিশ্ববাজারকে বিপর্যস্ত করার এবং বিশ্বের বৃহত্তম ভোক্তা অর্থনীতির দাম বৃদ্ধিতে অবদান রাখার পর গত বছরের এই সময় থেকে এর প্রবৃদ্ধির পূর্বাভাস নিম্নমুখী করা হয়েছে। সূত্র: ভিজুয়াল ক্যাপিটালিস্ট। সূত্র: ইনকিলাব

  • সর্বশেষ
  • জনপ্রিয়