শিরোনাম
◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে

প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২৫, ০২:০৩ দুপুর
আপডেট : ২৩ এপ্রিল, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্লেনের ভেতর যাত্রীর পাওয়ার ব্যাংকে হঠাৎ আগুন, অতপর...

ভারতের দিল্লি বিমানবন্দরে উড্ডয়নের আগমুহূর্তে এক যাত্রীর পাওয়ার ব্যাংকে আগুন ধরে যায়। তবে কেবিন ক্রুরা দ্রুত আগুন নেভাতে সক্ষম হওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে।

রোববার (১৯ অক্টোবর) দিল্লি থেকে নাগাল্যান্ডের দিমাপুরগামী ইন্ডিগো ফ্লাইট ৬ই ২১০৭ ট্যাক্সিং করার সময় ঘটনাটি ঘটে। যাত্রীর আসনের পকেটে রাখা পাওয়ার ব্যাংক হঠাৎ আগুন ধরে গেলে কেবিন ক্রুরা সঙ্গে সঙ্গে তা নিয়ন্ত্রণে আনেন।

ইন্ডিগোর এক বিবৃতিতে বলা হয়, ফ্লাইটটি নিরাপত্তার স্বার্থে পার্কিং এলাকায় ফিরে আসে এবং ক্রুরা নির্ধারিত প্রটোকল অনুযায়ী ব্যবস্থা নেন। কয়েক সেকেন্ডের মধ্যেই আগুন পুরোপুরি নিভে যায়।

সংস্থাটি জানায়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাৎক্ষণিকভাবে জানানো হয় এবং প্রয়োজনীয় নিরাপত্তা পরীক্ষা শেষে ফ্লাইটটি পুনরায় উড্ডয়নের অনুমতি পায়।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ জানায়, এয়ারবাস এ৩২০ এনইও মডেলের বিমানটি দুপুর ২টা ৩৩ মিনিটে দিল্লি থেকে উড্ডয়ন করে বিকেল ৪টা ৪৫ মিনিটে দিমাপুরে পৌঁছায়।

ইন্ডিগো জানিয়েছে, যাত্রীরা পুরো সময় শান্ত ছিলেন এবং ক্রুদের সঙ্গে সহযোগিতা করেছেন। তবে ফ্লাইটে মোট যাত্রীর সংখ্যা প্রকাশ করা হয়নি।

এর আগে গত সপ্তাহে চীনের এয়ার চায়নার একটি ফ্লাইটে লিথিয়াম ব্যাটারি থেকে আগুন লাগার ঘটনা ঘটে। সেই ফ্লাইটটি হাংজু থেকে সিউল যাচ্ছিল। সূত্র: এনডিটিভি

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়