শিরোনাম
◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২৫, ০৫:২২ বিকাল
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী হিসেবে বিবেচিত বলে দাবি করেছেন যে দেশ

মেহের নিউজ এজেন্সি : রাশিয়ার সশস্ত্র বাহিনী বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী হিসেবে বিবেচিত বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপদেষ্টা এবং মেরিটাইম বোর্ডের চেয়ারম্যান নিকোলাই পাত্রুশেভ। 

সংবাদ মাধ্যম রোসিয়া-১ টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে পাত্রুশেভ এই মন্তব্য করেন। তিনি বলেন, 'শক্তির দিক থেকে রুশ সেনাবাহিনী এখন আমেরিকান সেনাবাহিনীকেও ছাড়িয়ে গেছে।' পাত্রুশেভ জোর দিয়ে বলেন, 'পেশাদার সামরিক কর্মকর্তারা ভালোভাবেই জানেন যে, আমরা এখন বিশ্বের অন্য যেকোনো দেশের চেয়ে শক্তিশালী।'

অনেকে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকে সবচেয়ে শক্তিশালী বললেও তা সঠিক নয় উল্লেখ করে পাত্রুশেভ দাবি করেন, 'আমাদের সেনাবাহিনী আরও শক্তিশালী এবং একটি দৃঢ় প্রতিক্রিয়া দিতে সম্পূর্ণ সক্ষম।' 

তবে তিনি সতর্ক করে বলেন, এত শক্তিশালী বাহিনী থাকা সত্ত্বেও অভ্যন্তরীণ জনসমর্থন ছাড়া পশ্চিমা আগ্রাসন প্রতিহত করা কঠিন হবে। তিনি জোর দিয়ে বলেন, জনসমর্থন ছাড়া শুধুমাত্র সামরিক বাহিনীর ওপর নির্ভর করে ইউরোপের আগ্রাসন প্রতিরোধ করা খুব কঠিন হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়