শিরোনাম
◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব? ◈ আওয়ামী লীগের দ্রুত পুনরুত্থান কেন এখনই অসম্ভব বলে মনে করা হচ্ছে?

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২৫, ০৮:৪২ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজা ত্রাণবহর থেকে নেলসন ম্যান্ডেলার নাতিকে আটক করল ইসরায়েল, ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকা

গাজা অভিমুখে ত্রাণ নিয়ে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার বহরে থাকা নেলসন ম্যান্ডেলার নাতিকে আটক করেছে ইসরায়েল। এ ঘটনার পর তেল আবিবের বিরুদ্ধে গুরুতর অপরাধ এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের অভিযোগ করেছে দক্ষিণ আফ্রিকা।

বৃহস্পতিবার (২ অক্টোবর) এক বিবৃতিতে দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা নেলসন ম্যান্ডেলার নাতিসহ গ্লোবাল সুমুদ ফ্লোটিলার কর্মীদের মুক্তি দেওয়ার আহ্বান জানান।

প্রেসিডেন্ট বলেন, 'গ্লোবাল সুমুদ ফ্লোটিলার বাধাদান গাজার দুর্ভোগ দূরীকরণ এবং এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে পরিচালিত বৈশ্বিক সংহতি ও অনুভূতির বিরুদ্ধে ইসরায়েলের আরেকটি গুরুতর অপরাধ।'

রামাফোসা বলেন, আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি বাহিনীর নৌবহর আটকে দেওয়া আইসিজে'র আদেশ লঙ্ঘন করেছে।

দক্ষিণ আফ্রিকা থেকে নৌবহরে যোগদানের আগে ম্যান্ডেলার নাতি মান্ডলা ম্যান্ডেলা রয়টার্সকে বলেন, ইসরায়েলি দখলদারিত্বের অধীনে ফিলিস্তিনিদের জীবন বর্ণবাদের অধীনে কৃষ্ণাঙ্গ দক্ষিণ আফ্রিকানদের অভিজ্ঞতার চেয়েও খারাপ।

প্রসঙ্গত, গাজায় ইসরায়েলের ধ্বংসাত্মক যুদ্ধের জন্য গণহত্যার অভিযোগ এনে দক্ষিণ আফ্রিকা ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা চালাচ্ছে। এই মামলায় আরও কয়েকটি দেশ যোগ দিয়েছে। সূত্র: ইত্তেফাক 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়