শিরোনাম
◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:৪১ বিকাল
আপডেট : ২৮ মে, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আরব আমিরাত এবার ভিসার নতুন ৪ ক্যাটাগরি চালু করল

ভিসার ক্ষেত্রে নতুন ক্যাটাগরি চালু করেছে সংযুক্ত আরব আমিরাত। নতুন এন্ট্রি ভিসা সংক্রান্ত সংশোধনী ও সংযোজনের মাধ্যমে এ ঘোষণা দেয়া হয়েছে। দেশটির ফেডারেল সরকারি কর্তৃপক্ষ ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি (আইসিপি) সোমবার (২৯ সেপ্টেম্বর) এই ঘোষণা দেয়। খবর গালফ নিউজের। 

নতুন ভিসা ব্যবস্থায় যুক্ত হয়েছে কয়েকটি বিশেষ ক্যাটাগরি। চারটি নতুন ভিজিট ভিসা ক্যাটাগরি – কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিশেষজ্ঞ, বিনোদন ও ইভেন্টস সেক্টর, ক্রুজ শিপ এবং প্রমোদ তরীর সঙ্গে সংশ্লিষ্টদের জন্য। 

মানবিক রেসিডেন্স পারমিট এক বছরের জন্য দেয়া হবে এবং নির্দিষ্ট শর্তসাপেক্ষে কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী তা নবায়নযোগ্য।বিধবা ও তালাকপ্রাপ্ত নারীর রেসিডেন্স পারমিট এক বছরের জন্য অনুমোদনযোগ্য, শর্তপূরণ সাপেক্ষে একই মেয়াদে পুনর্নবায়ন করা যাবে।

বন্ধু বা আত্মীয়ের জন্য ভিজিট ভিসা আয়ের ভিত্তিতে স্পনসরশিপের মাধ্যমে আত্মীয় বা বন্ধুকে আনা যাবে। বিজনেস এক্সপ্লোরেশন ভিসার ক্ষেত্রে আর্থিক সক্ষমতা থাকা জরুরি। এর মধ্যে থাকতে পারে সংযুক্ত আরব আমিরাতের বাইরে বিদ্যমান কোনো প্রতিষ্ঠানে শেয়ার মালিকানা, নতুন কোম্পানি প্রতিষ্ঠার আর্থিক সক্ষমতা অথবা পেশাগত যোগ্যতার প্রমাণ।

ট্রাক ড্রাইভার ভিসার স্পনসর থাকা বাধ্যতামূলক। পাশাপাশি স্বাস্থ্য ও আর্থিক গ্যারান্টি থাকাও প্রয়োজন। প্রতিটি ভিসা টাইপের জন্য অনুমোদিত অবস্থানকাল এবং নবায়নের শর্তাবলি স্পষ্টভাবে নির্ধারণ করে দেয়া হয়েছে। এই নতুন ভিসা কাঠামোর মাধ্যমে আমিরাত বিশেষ দক্ষ জনশক্তি, পর্যটন খাতের কর্মী এবং মানবিক পরিস্থিতিতে থাকা বিদেশিদের জন্য বসবাস ও কর্মসংস্থানের সুযোগ আরও বিস্তৃত করলো।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়