শিরোনাম
◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ ◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির ◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব? ◈ মাত্র ১৭০ টাকায় অনলাইনে এনআইডি বিক্রি! ◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৩৩ বিকাল
আপডেট : ২৭ এপ্রিল, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর জাতিসংঘে দেওয়া বক্তব্য লাউড স্পিকারে গাজায় শোনানোর নির্দেশ

দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আজ জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেবেন। যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহু সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন লাউড স্পিকারের মাধ্যমে যেন তার বক্তব্য গাজায় শোনানো হয়।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) একাধিক হিব্রু ভাষার সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। এরপর এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন ইসরায়েলি দখলদার সেনাদের মায়েরা। তারা অভিযোগ করেন, তাদের ছেলেদের জীবনকে ঝুঁকিতে ফেলে নেতানিয়াহু নিজের রাজনৈতিক উচ্চাভিলাষ পূরণ করছেন।

এরপর নেতানিয়াহুর দপ্তর থেকে এক বিবৃতিতে জানানো হয়, নেতানিয়াহু ইসরায়েলি সীমান্ত থেকে লাউড স্পিকারে গাজার মানুষকে তার বক্তব্য শোনানোর নির্দেশ দিয়েছেন।

যদিও এরআগে হিব্রু সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল, সেনারা গাজায় লাউড স্পিকার নিয়ে প্রবেশের প্রস্তুতি নিচ্ছিল। এখন সমালোচনার মুখে সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে কি না সেটি নিশ্চিত নয়।

সূত্র: টাইমস অব ইসরায়েল

অনুবাদ: ঢাকা পোস্ট 

  • সর্বশেষ
  • জনপ্রিয়