শিরোনাম
◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ ◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির ◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব? ◈ মাত্র ১৭০ টাকায় অনলাইনে এনআইডি বিক্রি! ◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:৫৮ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‌‌‘মোদিজি বিহারে কোনো বাংলাদেশি নেই, তবে দিল্লিতে আপনার বোন বসে আছেন’

ভারতের আসন্ন বিহার নির্বাচন ঘিরে রাজনৈতিক তর্ক-বিতর্ক আরও উত্তপ্ত হচ্ছে। অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীর ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্তব্যের জবাব দিয়ে সরাসরি কটাক্ষ করেছেন সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলেমিন (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি।খবর এনডিটিভির।

এক নির্বাচনী সমাবেশে মোদি অভিযোগ করেন, বিহারে কংগ্রেস ও আরজেডি অবৈধ অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছে। তার দাবি, এ ধরনের অনুপ্রবেশ ভারতের জন্য “জনসংখ্যাগত সংকট” তৈরি করছে এবং নারীদের নিরাপত্তা নিয়ে শঙ্কা বাড়াচ্ছে।

জবাবে ওয়াইসি বলেন, মোদিজি বলেন বিহারে বাংলাদেশি আছে। আমি বলি, বিহারে বা সীমাঞ্চলে কোনো বাংলাদেশি নেই। তবে আপনার এক বাংলাদেশি বোন তো দিল্লিতে আছেন। তাকে বাংলাদেশে পাঠান, আমরা সীমাঞ্চল থেকে বিদায় করে দেব।

ওয়াইসির এই মন্তব্যে স্পষ্টতই ইঙ্গিত করা হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে, যিনি গত বছর পদত্যাগের পর থেকে দিল্লিতে অবস্থান করছেন।

এদিকে, বিহারে ভোটার তালিকা সংশোধন নিয়েও বিতর্ক তীব্র হয়েছে। নির্বাচন কমিশনের দাবি, তালিকা শুদ্ধ করার প্রক্রিয়ায় কিছু নেপালি, বাংলাদেশি ও মিয়ানমারের নাগরিক ভোটার হিসেবে ধরা পড়েছে। তবে বিরোধীদের অভিযোগ, এটি আসলে ভোট কেটে দেওয়ার একটি অজুহাত।

আরজেডি নেতা তেজস্বী যাদব বলেন, ধরা যাক বিহারে অনুপ্রবেশকারী আছে, কিন্তু এতদিন আপনারা কী করলেন? কেন্দ্রের ক্ষমতায় ১১ বছর, আর বিহারে আপনারাই ২০ বছর ধরে সরকারে আছেন। 

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আগামী মাসে নির্বাচন তারিখ ঘোষণা হওয়ার পর এই ইস্যু আরও তীব্র আকার নেবে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়