শিরোনাম
◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ১২:২৬ দুপুর
আপডেট : ১৮ মে, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ারে ভারতে পৌঁছাল আফগান কিশোর

কৌতূহলবশত উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ার কক্ষে ঢুকে আফগানিস্তান থেকে ভারতে পৌঁছে গেছে এক কিশোর। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, গত রোববার কেএএম এয়ারলাইন্সের আরকিউ-৪৪০১ ফ্লাইটে এ ঘটনা ঘটেছে।

সংবাদমাধ্যমটির তথ্যমতে, কর্তৃপক্ষ জানিয়েছে, কৌতূহলবশত উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ার কম্পার্টমেন্টে ঢুকে পড়ে ১৩ বছর বয়সী ওই আফগান কিশোর। পরে, নির্ধারিত সময় বেলা ১১টায় (কাবুলের স্থানীয় সময়) ফ্লাইটটি দিল্লির উদ্দেশে রওনা হয়। দুই ঘণ্টার যাত্রা শেষে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ফ্লাইটটি।

পরে, বিমানবন্দরের নিরাপত্তা কক্ষে রিপোর্ট আসে, উড়োজাহাজটির আশপাশে ১৩ বছর বয়সী এক কিশোর ঘোরাঘুরি করছে। কেএনএম এয়ারলাইন্সের কর্মীরা তাকে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের (সিআইএসএফ) কাছে হস্তান্তর করে।

জিজ্ঞাসাবাদে ওই কিশোর জানায়, সে আফগানিস্তানের কুন্দুজ শহরের বাসিন্দা। কৌতূহলবশত সে কাবুল বিমানবন্দরে ঢোকে। এবং কোনোভাবে ওই উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ার কম্পার্টমেন্টে ঢুকে পড়ে। পরে, জিজ্ঞাসাবাদ শেষে তাকে ওই ফ্লাইটে করেই আবার কাবুল ফেরত পাঠানো হয়।

এ ঘটনার পর উড়োজাহাজটির ল্যান্ডিং গিয়ার কক্ষে তল্লাশি চালানো হয়েছে। সেখানে, ছোটো লাল রঙের একটি স্পিকার ছাড়া আর কিছু পাওয়া যায়নি। তাই বিমানটিকে নিরাপদ বলে ঘোষণা করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়