শিরোনাম
◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:৪০ সকাল
আপডেট : ১১ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৫০ ফিলিস্তিনি নিহত, মোট প্রাণহানি ৬৫ হাজার ছাড়াল

ইসরায়েল গাজাজুড়ে আরো ৫০ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। বৃহস্পতিবার ভোর থেকে এসব নিহতের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন স্বাস্থ্য কর্মকর্তারা। এর ফলে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা প্রায় ৬৫ হাজার ২০০-তে পৌঁছেছে। খবর মিডল ইস্ট আইয়ের।

নিহতের প্রকৃত সংখ্যা আরো অনেক বেশি হতে পারে বলে গাজার উদ্ধারকর্মীরা দাবি করেছেন। কারণ ভবনগুলোর ধ্বংসস্তূপের নিচে এখনো বহু মানুষের দেহাবশেষ আটকা পড়ে আছে।

এদিকে দক্ষিণ গাজার রাফাহ শহরে বোমা বিস্ফোরণে চার ইসরায়েলি সেনা নিহত হয়েছেন বলে বৃহস্পতিবার ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে। রাফাহ শহরে একটি সড়কের পাশে পেতে রাখা বোমা বিস্ফোরিত হলে একজন কর্মকর্তা ও তিনজন সেনা নিহত হন।

নিহতরা হলেন— মেজর ওমরি চাই বেন মোশে (২৬), লেফটেন্যান্ট এরান শেলেম (২৩), লেফটেন্যান্ট ইটান আভনার বেন ইৎজহাক (২২), লেফটেন্যান্ট রন অ্যারিয়েলি (২০)। নিহত চার সেনা বাহাদ ১ অফিসার্স স্কুলের ‘ডেকেল ব্যাটালিয়নে’ দায়িত্ব পালন করছিলেন। এর মধ্যে বেন মোশে ছিলেন একটি কম্পানির কমান্ডার। বাকি তিন সেনা ছিলেন ক্যাডেট, যাদের মরণোত্তর লেফটেন্যান্ট পদে উন্নীত করা হয়েছে।

বৃহস্পতিবার ঘোষিত এই চারজন নিহত হওয়ার ঘটনা হলো গাজায় সর্বশেষ ইসরায়েলি সেনা হতাহতের ঘটনা। এর ১০ দিন আগে গাজা সিটির উপকণ্ঠে হামাসের এক হামলায় চার সেনা নিহত হয়েছিল।

এরপর থেকে আইডিএফ (ইসরায়েলি সেনাবাহিনী) চলতি সপ্তাহের শুরুতে গাজা সিটিতে বড় ধরনের স্থল অভিযানে নামে। কয়েক সপ্তাহ প্রস্তুতির পর তারা উত্তর গাজায় অবস্থিত শহরটি দখলে নেওয়ার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে।

অন্যদিকে ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতির দাবিতে স্বাক্ষর সংগ্রহে নেমেছে জাজিম নামের একটি অ্যাডভোকেসি সংস্থা।

এরই মধ্যে এ দাবির প্রতি সমর্থন জানিয়ে জাজিমের পিটিশনে স্বাক্ষর করেছেন সাত হাজার পাঁচ শতাধিক ইসরায়েলি। 
ইসরায়েলে অবস্থিত বামপন্থী ইহুদি ও আরবদের রাজনৈতিক সংগঠন জাজিম, যারা মূলত বিভিন্ন ইস্যুতে তৃণমূল পর্যায়ে কাজ করে। আগামী ২২ সেপ্টেম্বর থেকে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিবেশের অধিবেশন শুরু হবে। তাদের লক্ষ্য তার আগেই ১০ হাজারের বেশি স্বাক্ষর সংগ্রহ করে তাদের পিটিশন সেই অধিবেশনে পাঠানো। সূত্র: কালের কণ্ঠ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়