শিরোনাম
◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:০১ বিকাল
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মার্কিন শুল্কের বৈধতার জন্য আদালতের শরণাপন্ন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের আগ্রাসী শুল্কনীতিকে দেশটির নিম্ন আদালত অবৈধ বলার পর, ওই রায় বাতিলের জন্য সর্বোচ্চ আদালতের শরণাপন্ন হয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে দায়ের করা ওই পিটিশনে বিচারকদের হস্তক্ষেপ কামনা করা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

বিদেশি রাষ্ট্রের ওপর এ ধরনের শুল্ক আরোপের এখতিয়ার প্রেসিডেন্টের রয়েছে মর্মে রায় দেওয়ার জন্য আদালতের কাছে আবেদন করেছে ট্রাম্প প্রশাসন।

গত সপ্তাহে এক মার্কিন আদালতের রায়ে বলা হয়, জরুরি অর্থনৈতিক আইনের বলে দেদারসে শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। অথচ শুল্ক প্রয়োগের এখতিয়ার কেবল কংগ্রেসের রয়েছে।

এই রায় টিকে গেলে ট্রাম্পের আর্থিক ও পররাষ্ট্রনীতি হুমকির মুখে পড়তে পারে। এমনকি, ক্ষতিপূরণ হিসেবে শত শত কোটি ডলার ফেরত দিতে বাধ্য হতে পারে যুক্তরাষ্ট্র।

নিজের শুল্কনীতির সাফাই গাইতে আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইনকে সামনে এনেছেন ট্রাম্প। 'অস্বাভাবিক' হুমকি মোকাবিলায় প্রেসিডেন্টের বিশেষ ক্ষমতার অধিকার বিবৃত হয়েছে ওই আইনে।

এপ্রিল মাসে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র অর্থনৈতিক জরুরি অবস্থায় রয়েছে। দাবির স্বপক্ষে তার যুক্তি ছিল, অন্যান্য দেশের সঙ্গে ব্যাপক বাণিজ্য ঘাটতির কারণে অভ্যন্তরীণ উৎপাদন খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে, যা জাতীয় নিরাপত্তাকেই হুমকির মুখে ফেলতে পারে।

এদিকে, ট্রাম্পের শুল্ককে অবৈধ বললেও সিদ্ধান্ত কার্যকরের জন্য সাময়িক স্থগিতাদেশ দিয়েছে আদালত। এই সুযোগে আপিল দায়ের করে ট্রাম্প প্রশাসন। সর্বোচ্চ আদালত যদি পর্যালোচনার আবেদন খারিজ করে, তবে নিম্ন আদালতের রায় ১৪ অক্টোবর থেকে কার্যকর হবে।

এর আগে, মে মাসে নিউ ইয়র্কভিত্তিক আন্তর্জাতিক বাণিজ্য আদালত ট্রাম্পের শুল্ককে অবৈধ ঘোষণা করেছিল। তবে আপিল প্রক্রিয়ার সময় ওই রায়ও স্থগিত রাখা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়