শিরোনাম
◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৩৭ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার জেলেনস্কিকে মস্কোয় আমন্ত্রণ জানালেন পুতিন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসতে প্রস্তুত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নিজেই এ কথা জানিয়েছেন তিনি।  বলেছেন, বৈঠকের জন্য যেকোনো সময় মস্কোয় আসতে পারেন জেলেনস্কি। 

বুধবার (৩ সেপ্টেম্বর) চীনের ঐতিহাসিক তিয়েনআনমেন স্কোয়ারে বিজয় দিবসের সামরিক কুচকাওয়াজে যোগ দেয়ার পর এই মন্তব্য করেন পুতিন।

প্রায় সাড়ে তিন বছর ধরে চলতে থাকা ইউক্রেন যুদ্ধের অবসানে জোর কূটনৈতিক তৎপরতা চালাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই লক্ষ্যে সম্প্রতি যুক্তরাষ্ট্রের আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠক করেন এবং ঘোষণা দেন, শিগগিরই পুতিন ও জেলেনস্কির মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হবে।

এরপর থেকে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ও পুতিনের মধ্যে একটি বৈঠক আয়োজনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন ট্রাম্প। কিন্তু তা এখনও হয়ে ওঠেনি।

এ অবস্থায় পুতিনের এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। রুশ প্রেসিডেন্ট বলেন, ‘আমি জেলেনস্কির সঙ্গে এমন বৈঠকের সম্ভাবনা কখনও নাকচ করিনি। কিন্তু ওই বৈঠকে বসার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়েছে?’

তিনি আরও বলেন, এই ধরণের যেকোনো বৈঠকের ভালো ফলাফলের জন্য প্রস্তুতির প্রয়োজন হয়। যদি বৈঠকের বিষয়ে সব প্রস্তুতি হয়ে গিয়ে থাকে, তবে আমিও বৈঠকের জন্য প্রস্তুত। জেলেনস্কি যেকোনো সময় মস্কোয় আসতে পারেন।

তবে পুতিনের এ প্রস্তাব দ্রুতই ‘অগ্রহণযোগ্য’ বলে নাকচ করে দিয়েছেন ইউক্রেন। জেলেনস্কি বরাবর অভিযোগ করছেন, পুতিন তার সাথে দেখা করতে অস্বীকৃতি জানাচ্ছেন এবং এটাকে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ এবং ইউক্রেনের প্রতিরক্ষা জোরদার করার জন্য ট্রাম্পকে অনুরোধ করার একটি অজুহাত হিসেবে তুলে ধরেছেন। 

রুশ প্রেসিডেন্ট আরও বলেন, ইউক্রেন যদি কোনো চুক্তিতে রাজি না হয় তবে রাশিয়া ইউক্রেনে তার সমস্ত লক্ষ্য অর্জনের জন্য লড়াই অব্যাহত রাখবে।  

তিনি বলেন, ‘প্রতিটি দেশ নিজের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পদক্ষেপ করতে পারে। এটা যেমন ইউক্রেনের জন্য ঠিক, তেমন রাশিয়ার জন্যও। আমরা চাই না ইউক্রেন ন্যাটো (যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক জোট)-এর সদস্য হোক। আমরা ইউক্রেনের ভূখণ্ডের দখল নেয়ার জন্য লড়ছি না, আমরা লড়ছি মানুষের অধিকারের জন্য।‘

  • সর্বশেষ
  • জনপ্রিয়