শিরোনাম
◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ১১:১০ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানে সমাবেশে বিস্ফোরণ, নিহত অন্তত ১৩

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কোয়েটারে একটি সমাবেশে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। এতে নিহত হয়েছেন অন্তত ১৩ জন। আহতের সংখ্যা ৩০।

মঙ্গলবার সন্ধ্যায় শাহওয়ানি স্টেডিয়ামে বেলুচিস্তান ন্যাশনাল পার্টি- মেঙ্গল বিএনপি-এম এর সমাবেশে এ ঘটনা ঘটে বলে জিও নিউজ জানিয়েছে।

প্রতিবেদন বলছে, আহতদেরকে কোয়েটা সিভিল হাসপাতালে পাঠানো হয়েছে। অনেকের অবস্থা আশঙ্কাজনক।

আহতের সংখ্যা আরও বেশি বলে দাবি করেছেন বিএনপি-এম এর ভারপ্রাপ্ত সভাপতি। দলটির প্রতিষ্ঠাতা আতাউল্লাহ মেঙ্গলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশ শেষে এ বিস্ফোরণ ঘটেছে বলে জানানো হয়েছে।

হামলার পরই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকর্মীরা। পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলেছে নিরাপত্তা বাহিনী। এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে।

একে মানবতার শত্রুদের কাপুরুষোচিত হামলা আখ্যা দিয়েছেন বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী। তবে হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়