শিরোনাম
◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২৬, ০৮:১৯ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঠান্ডা-সর্দির যন্ত্রণা কমাতে কার্যকর ঘরোয়া প্রতিকার জেনে নিন

আবহাওয়া পরিবর্তন কিংবা হঠাৎ বৃষ্টি এই সময়ে অনেকেই ঠান্ডা-সর্দি, নাক বন্ধ, গলা ব্যথা কিংবা হাঁচি-কাশির সমস্যায় ভুগেন। হঠাৎ গরম থেকে বৃষ্টি, আবার কখনো ঠান্ডা বাতাস এমন পরিবর্তনে শরীর সহজেই দুর্বল হয়ে পড়ে। তবে সাধারণ ঠান্ডা-সর্দিতে কিছু ঘরোয়া উপায় দ্রুত আরাম দিতে পারে।

বিশেষজ্ঞদের মতে, ঠান্ডা-সর্দি হলে শরীরকে বিশ্রাম দেওয়া সবচেয়ে জরুরি। পর্যাপ্ত ঘুম রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে সাহায্য করে। একই সঙ্গে বেশি করে পানি, গরম স্যুপ, লেবু পানি বা ভেষজ চা পান করলে শরীর হাইড্রেটেড থাকে এবং গলা আরাম পায়। চলুন জেনে নেওয়া যাক ঠান্ডা-সর্দি প্রতিরোধে ঘরোয়া সহজ উপায়গুলো-

গরম পানির ভাপ নেওয়া

নাক বন্ধ থাকলে গরম পানির ভাপ নিতে পারেন। এতে শ্বাস নিতে সুবিধা হয় এবং নাকের বন্ধ ভাব কমে। চাইলে পানিতে সামান্য ইউক্যালিপটাস তেল বা মেনথল ব্যবহার করা যেতে পারে।

কুসুম গরম পানিতে গার্গল করা

গলা ব্যথা কমাতে কুসুম গরম পানিতে লবণ মিশিয়ে গার্গল করলে উপকার পাওয়া যায়। দিনে কয়েকবার এটি করলে গলার অস্বস্তি কমতে পারে।

মধু-আদার মিশ্রণ

মধু ও আদা ঠান্ডা-সর্দির পুরোনো ঘরোয়া প্রতিকার। এক চামচ মধুর সঙ্গে আদার রস মিশিয়ে খেলে কাশি কমতে সাহায্য করে এবং গলা নরম থাকে। তবে এক বছরের কম বয়সী শিশুকে মধু দেওয়া যাবে না।

ভিটামিন সি সমৃদ্ধ খাবার

খাবারের দিকেও নজর রাখা জরুরি। ভিটামিন সি সমৃদ্ধ ফল যেমন : কমলা, মাল্টা, পেয়ারা কিংবা আমলকি রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে সহায়ক।

তবে জ্বর দীর্ঘস্থায়ী হলে, শ্বাসকষ্ট দেখা দিলে বা কয়েকদিনেও উপসর্গ না কমলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কারণ সাধারণ ঠান্ডা-সর্দির আড়ালেও অন্য রোগ থাকতে পারে।

সূত্র : আনন্দবাজার

  • সর্বশেষ
  • জনপ্রিয়