শিরোনাম
◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২৬, ১০:৫৩ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যে ৭ খাবার বুকজ্বালা কমাতে সহায়তা করে

বুক বা গলায় জ্বালাপোড়া সাধারণত অ্যাসিড রিফ্লাক্স বা গ্যাসজনিত সমস্যার কারণে হয়ে থাকে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এই অবস্থায় কী ধরনের খাবার খাওয়া উচিত, তা নিয়ে অনেকেই বিভ্রান্তিতে পড়েন।

চিকিৎসকদের মতে, শুধু ওষুধের ওপর নির্ভর না করে খাদ্যাভ্যাসেও পরিবর্তন আনা জরুরি। কম অ্যাসিডযুক্ত ও হালকা খাবার গ্রহণ করলে বুকজ্বালা ও অস্বস্তি অনেকটাই কমানো সম্ভব। কারণ, পেটের অ্যাসিড যখন উপরের দিকে উঠে খাদ্যনালিতে প্রবেশ করে, তখনই বুকজ্বালা, টক ঢেকুর ও অস্বস্তি দেখা দেয়।

বিশেষজ্ঞরা কিছু খাবারকে এ সমস্যায় উপকারী বলে উল্লেখ করেছেন।

বুকজ্বালা কমাতে সহায়ক খাবার

১. পেঁপে: পেঁপে একটি পুষ্টিকর ফল। এতে থাকা এনজাইম প্যাপেইন হজমে সহায়তা করে এবং ফাইবার কোষ্ঠকাঠিন্য কমাতে ভূমিকা রাখে।

২. কলা: কম অ্যাসিডযুক্ত ফল হিসেবে কলা পেটের ভেতরের আস্তরণকে সুরক্ষা দিতে সাহায্য করে।

৩. রাঙাআলু: দ্রবণীয় ফাইবারসমৃদ্ধ এই সবজি হালকা অ্যাসিডিক হওয়ায় অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা কমাতে সহায়ক হতে পারে।

৪. আদা: আদা প্রাকৃতিকভাবে প্রদাহ কমায় এবং হজম প্রক্রিয়াকে স্বাভাবিক রাখতে সাহায্য করে, ফলে অস্বস্তি কমে।

৫. ওটস: উচ্চ ফাইবারযুক্ত ওটস অতিরিক্ত অ্যাসিড শোষণ করতে সহায়তা করে, যা বুকজ্বালা কমাতে কার্যকর।

৬. পপকর্ন: কম ফ্যাট ও উচ্চ ফাইবারযুক্ত পপকর্ন পাকস্থলির অতিরিক্ত অ্যাসিড শোষণে সাহায্য করতে পারে।

৭. ইসবগুল: ইসবগুল পাকস্থলিতে জেল-জাতীয় আস্তরণ তৈরি করে, যা অ্যাসিডের প্রভাব কমিয়ে হজমে সহায়তা করে।

বিশেষজ্ঞরা বলছেন, সঠিক খাদ্য নির্বাচন বুকজ্বালা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়