শিরোনাম
◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২৬, ০৫:৫৪ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

দেশে হামের প্রকোপ উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ও হাম সন্দেহে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিল এবং বাকি দুজন হামে আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে।

সোমবার (২০ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১৭০ জন সন্দেহজনক হামরোগী শনাক্ত হয়েছে। একই সময়ে ল্যাব পরীক্ষায় ১৭৪ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে ২০ এপ্রিল পর্যন্ত দেশে সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৭৭৬ জনে। এর মধ্যে ৩ হাজার ৬১৭ জনের ক্ষেত্রে রোগটি নিশ্চিত হওয়া গেছে।
 
পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে, গত ১ মাস ৫ দিনে (১৫ মার্চ থেকে ২০ এপ্রিল) নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৭ জনের। তবে হামের উপসর্গ নিয়ে বা হাম সন্দেহে এই সময়ে মৃত্যু হয়েছে ১৮৩ জনের। অর্থাৎ, এই সময়ে হাম ও সংশ্লিষ্ট জটিলতায় মোট ২২০ জনের মৃত্যু হলো।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬ হাজার ১৭২ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন ১৩ হাজার ২৫৮ জন। বর্তমানে আরও অনেকে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়