শিরোনাম
◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১১:২৮ দুপুর
আপডেট : ২২ মে, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গোলমরিচ খেলে যেসব উপকার পেতে পারেন, চলুন, জেনে নিই

গোলমরিচের ঝাঁঝালো স্বাদের পেছনে রয়েছে একটি বিশেষ উপাদান, পিপেরিন। গবেষণা বলছে, এই পিপেরিন কেবল স্বাদ বাড়ায় না, বরং ক্যান্সার প্রতিরোধেও কার্যকর ভূমিকা রাখতে পারে। তবে এটাই গোলমরিচের একমাত্র গুণ নয়। নিয়মিত পরিমাণমতো গোলমরিচ খেলে শরীরের নানা উপকার হয়।

চলুন, জেনে নিই কী কী উপকার পেতে পারেন.

হজমশক্তি বাড়ায়
গোলমরিচ হজমে সহায়ক হাইড্রোক্লোরিক অ্যাসিড ও এনজাইম নিঃসরণে সাহায্য করে। এটি কোষ্ঠকাঠিন্য, বদহজম ও পেট ফাঁপার সমস্যা কমায়।

শরীরকে বিষমুক্ত করে
এতে রয়েছে অ্যান্টি-অক্সিড্যান্ট, যেমন- ভিটামিন সি, ভিটামিন এ ও ক্যারোটিনয়েডস। এগুলো শরীর থেকে ফ্রি র‍্যাডিকেল দূর করে, যা ক্যান্সারসহ বিভিন্ন রোগের ঝুঁকি কমায়। এ ছাড়া এর প্রদাহনাশক গুণ বাত বা অন্যান্য ব্যথাতেও উপশম দেয়।

ওজন নিয়ন্ত্রণে রাখে
গোলমরিচের বাইরের স্তরে থাকা ফাইটোনিউট্রিয়েন্টস শরীরের চর্বি ভাঙতে সাহায্য করে এবং বিপাকক্রিয়া বাড়ায়। ফলে ওজন কমানো সহজ হয়।

সর্দি-কাশি কমায়
গোলমরিচের অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য সর্দি, কাশি ও গলার শ্লেষ্মা দূর করতে সাহায্য করে।গরম চা বা মধুর সঙ্গে মিশিয়ে খেলে গলা ব্যথা দ্রুত কমে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
ভিটামিন সি ও অন্যান্য পুষ্টি উপাদান শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে তোলে, ফলে ভাইরাস ও ব্যাকটেরিয়া সহজে কাবু করতে পারে না।

মস্তিষ্কের স্বাস্থ্য রক্ষা করে
নিয়মিত গোলমরিচ খাওয়ায় স্মৃতিশক্তি বাড়ে এবং অ্যালঝেইমার্সের মতো স্মৃতিভ্রংশের ঝুঁকি কমে।

কিভাবে খাবেন?
প্রতিদিন খাবারে ১/৪ চা চামচ গোলমরিচের গুঁড়ো বা ৪-৫টি দানা খাওয়া নিরাপদ ও উপকারী। তবে বেশি খেলে পেটে গ্যাস, অম্বল বা হজমের সমস্যা দেখা দিতে পারে।

তাই পরিমিত পরিমাণে খাওয়াই ভালো। তবে যাদের গ্যাস্ট্রিক বা আলসারের সমস্যা আছে, তারা চিকিৎসকের পরামর্শ ছাড়া নিয়মিত গোলমরিচ খাওয়া এড়িয়ে চলুন। সূত্র : আনন্দবাজার 

  • সর্বশেষ
  • জনপ্রিয়