শিরোনাম
◈ নিউজিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে দু'বার পি‌ছি‌য়ে প‌ড়ে সান্ত্বনার ড্র নি‌য়ে মাঠ ছাড়‌লো ইরান ◈ আ‌র্জেন্টিনা‌কে হতাশায় ফেল‌তে পা‌রে আলজেরিয়ার ৪ তারকা ফুটবলার ◈ আকাশে আগুনের গোলা, উড্ডয়নের পরপরই যুক্তরাষ্ট্রে বি-৫২ বোমারু বিমান যেভাবে বিধ্বস্ত হয়, নিহত ৮ ◈ নিষেধাজ্ঞা উড়িয়ে মদ নিয়ে বিশ্বকাপ স্টেডিয়ামে দর্শক! ‘নিনজা টেকনিকে’ অবাক দুনিয়া ◈ পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কাটার ভিডিও ভাইরাল, সমালোচনার মুখে কাজ বন্ধ ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে টি-টোয়েন্টি সিরিজ থেকে ক‌্যা‌মেরন গ্রিণ‌কে স‌রি‌য়ে নি‌লো ক্রিকেট অস্ট্রেলিয়া ◈ ইন্টারপোলের রেড নোটিশ থাকা সত্ত্বেও ‘স্বাধীন’ পলাতকরা ◈ উরুগুয়ের সঙ্গে ড্র করে বিশ্বমঞ্চে আবারও চমক সৌদি আরবের ◈ যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা, নেতানিয়াহুর জন্য নতুন সংকট ◈ বেনজীরকে দেশে ফিরিয়ে আনা সম্ভব, তবে শর্ত আছে: শিশির মনির

প্রকাশিত : ১৬ জুন, ২০২৬, ০৮:১৫ সকাল
আপডেট : ১৬ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলেন অভিনেত্রী

ভারতের মহারাষ্ট্রের নালাসোপারা পূর্বের আচোলি এলাকার একটি আবাসিক ভবনে নিজ বাসা থেকে ‘কুমকুম ভাগ্য’ খ্যাত অভিনেত্রী সঞ্চিতা উগালের মরদেহ উদ্ধার করা হয়। মাত্র ২২ বছর বয়সী এই অভিনেত্রীর মৃত্যুর ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, ১৪ জুন মহারাষ্ট্রের নালাসোপারা পূর্বের আচোলি এলাকার একটি আবাসিক ভবনে নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সঞ্চিতা। পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে ভাসাই-ভিরার পৌরসভার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পুলিশ একটি ইনকোয়েস্ট রিপোর্ট প্রস্তুত করে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। অভিনেত্রীর বাবা মাছিদ্র উগালের দায়ের করা অভিযোগের ভিত্তিতে আচোলি পুলিশ ১৫ জুন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৯৪ ধারায় একটি ‘অ্যাক্সিডেন্টাল ডেথ রিপোর্ট’ বা অস্বাভাবিক মৃত্যুর মামলা নথিভুক্ত করেছে।

মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

সঞ্চিতা উগালে জি টিভির জনপ্রিয় ধারাবাহিক ‘কুমকুম ভাগ্য’-এ দিয়া ট্যান্ডন চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে ব্যাপক পরিচিতি লাভ করেন। এ ছাড়া ‘সাজন ঘর’, ‘ওয়াগলে কি দুনিয়া’ এবং ‘দিলওয়ালি দুলহা লে জায়েগি’র মতো একাধিক টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি।

ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও নিজের উপস্থিতি জানান দেন সঞ্চিতা।

মনোজ বাজপেয়ী অভিনীত ‘সাইলেন্স ২ : দ্য নাইট আউল বার শুটআউট’-এ অভিনয় করেন তিনি। পাশাপাশি ভিকি কৌশল অভিনীত ‘ছাবা’ চলচ্চিত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গেছে তাকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়