শিরোনাম
◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার ◈ হাজিদের লাগেজ চুরি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর ◈ ৩০০ দিনে ১৭ দেশ পেরিয়ে আর্জেন্টিনার ক্যাম্পে ৩ ভক্ত সাইক্লিস্ট  ◈ হাদি ইস্যুতে মমতার মন্তব্য; যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ১৮ মে, ২০২৬, ০৪:০২ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩০ জন পুরুষ আমায় ঘিরে ধরেছিল: নিজ বাড়িতে মবের লোমহর্ষক বর্ণনা দিলেন রাবিনা

নিজের বাড়িতেই উত্তেজিত জনতার হামলার শিকার হওয়ার ভয়াবহ অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী রাবিনা ট্যান্ডন। প্রায় এক বছর পর তিনি জানিয়েছেন, মুম্বাইয়ের বান্দ্রায় অবস্থিত বাসভবনে তাকে ঘিরে ধরেছিল প্রায় ৩০ জনের একটি উত্তেজিত দল।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, ২০২৪ সালের জুনে এ ঘটনা ঘটে। একটি মিথ্যা দুর্ঘটনার অভিযোগকে কেন্দ্র করে ওই জনতা তার বাড়ির সামনে জড়ো হয়ে ভাঙচুর ও টাকা আদায়ের চেষ্টা চালায়।

রাবিনার ভাষ্য অনুযায়ী, এক নারীকে গাড়ি দিয়ে ধাক্কা দেওয়ার অভিযোগ তুলে তাকে ফাঁসানোর চেষ্টা করা হয়। তবে পরে সিসিটিভি ফুটেজে দেখা যায়, গাড়িটি কাউকে স্পর্শই করেনি।

অভিনেত্রীর দাবি, পুরো ঘটনাটি ছিল পরিকল্পিত। তার কাছ থেকে মোটা অঙ্কের অর্থ আদায়ের উদ্দেশ্যেই পরিস্থিতি তৈরি করা হয়েছিল।

ঘটনার বর্ণনায় রাবিনা বলেন, বাইরে বের হতেই প্রায় ৩০ জন পুরুষ তাকে ঘিরে ধরে এবং তার গাড়িচালককে মারধর শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনি নিজেই চালককে টেনে বাড়ির ভেতরে নিয়ে যান।

তিনি আরও জানান, এক ব্যক্তি জোর করে বাড়ির ভেতরে ঢুকে পড়লে তাকে কলার ধরে বাইরে বের করে দেন তিনি।

ঘটনার সময় তার স্বামী অনিল থাডানি বাসায় ছিলেন না। বাড়িতে শুধু সন্তানরা ছিল বলে জানান অভিনেত্রী। এমনকি তিনি যাতে পুলিশের সঙ্গে যোগাযোগ করতে না পারেন, সে জন্য তার মোবাইল ফোনও কেড়ে নেওয়া হয়েছিল বলে দাবি করেন।

মুম্বাইয়ের অভিজাত এলাকা বান্দ্রায় এমন ঘটনায় সে সময় নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে।

পরে মুম্বাই পুলিশ পুরো এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে জানায়, রাবিনা ট্যান্ডন বা তার গাড়িচালকের বিরুদ্ধে ওঠা অভিযোগের কোনো ভিত্তি পাওয়া যায়নি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়