শিরোনাম
◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার ◈ হাজিদের লাগেজ চুরি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর ◈ ৩০০ দিনে ১৭ দেশ পেরিয়ে আর্জেন্টিনার ক্যাম্পে ৩ ভক্ত সাইক্লিস্ট  ◈ হাদি ইস্যুতে মমতার মন্তব্য; যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ১৮ মে, ২০২৬, ০৩:২৪ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভুল মানুষের সাথে সংসার করার চেয়ে একা থাকা অনেক ভালো: সারা আলি খান

বর্তমান সময়ের অনেক তারকা বিয়ের পিঁড়িতে বসলেও পতৌদি রাজকন্যা সারা আলি খান চলছেন একদম উল্টো পথে। রূপালি জগতের কারো সাথে নয় বরং বাইরের এক ব্যক্তির সাথে তার প্রেমের গুঞ্জন শোনা গেলেও সারা এখনই ঘর বাঁধার কথা ভাবছেন না। নিউজ১৮ এর সাথে এক আড্ডায় তিনি সাফ জানিয়ে দিয়েছেন, সমাজের চাপে পড়ে নয় বরং মনের টানেই তিনি সঠিক মানুষের জন্য অপেক্ষা করবেন।

নিজের ক্যারিয়ার আর ব্যক্তি স্বত্বাকে বড় করে দেখা এই অভিনেত্রী মনে করেন বিয়ে করার চেয়ে নিজের পায়ে দাঁড়ানো এখন বেশি জরুরি।

সারার চোখে বিয়ের দুনিয়াটা সবসময় রূপকথার মতো রঙিন নয়। তিনি বাস্তব জীবন থেকে শিক্ষা নিয়ে বিশ্বাস করেন যে, ভুল মানুষের সাথে সংসার করার চেয়ে একা থাকা অনেক ভালো। সারা বড্ড সিরিয়াস ভঙ্গিতেই বলেন যে, অনেক সাজানো সংসারও চোখের সামনে ভেঙে যেতে দেখেছেন তিনি। তাই কোনো তাড়াহুড়ো না করে বরং ধৈর্য ধরে সঠিক মানুষটির জন্য অপেক্ষা করাই তার কাছে বুদ্ধিমানের কাজ মনে হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়