শিরোনাম
◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার ◈ হাজিদের লাগেজ চুরি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর ◈ ৩০০ দিনে ১৭ দেশ পেরিয়ে আর্জেন্টিনার ক্যাম্পে ৩ ভক্ত সাইক্লিস্ট  ◈ হাদি ইস্যুতে মমতার মন্তব্য; যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ১৬ মে, ২০২৬, ০৭:২৩ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্যারিয়ার নয়, ন্যায়ের পক্ষে অবস্থান : ফিলিস্তিন নিয়ে অটল হলিউড অভিনেত্রী

ক্যারিয়ার হারানোর চেয়েও ফিলিস্তিন ইস্যুতে মুখ না খোলার মূল্য অনেক বেশি বলে মনে করেন হলিউড অভিনেত্রী হান্নাহ আইনবাইন্ডার। সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে নতুন ছবি নিয়ে হাজির হয়ে তিনি এই কথা ব্যক্ত করেন। বৃহস্পতিবার (১৪ মে) দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, চলতি বছর কান উৎসবে হান্নাহর নতুন কুইয়ার স্ল্যাশার ড্রামা ‘টিনএজ সেক্স অ্যান্ড ডেথ অ্যাট ক্যাম্প মিসমা’ প্রদর্শিত হয়েছে। সেখানে এক আলোচনায় অংশ নিয়ে তিনি জানান, ফিলিস্তিনিদের কাছ থেকেই তিনি সাহস পাওয়ার শিক্ষা নিয়েছেন। একইসঙ্গে যে বিষয়গুলোকে তিনি ন্যায়সংগত মনে করেন, সেগুলো নিয়ে কথা বলা থেকে তাকে কেউ বিরত রাখতে পারবে না বলেও উল্লেখ করেন এই হলিউড অভিনেত্রী। 

‘হ্যাকস’ অভিনেত্রী বলেন, ‘আমি সেই ফিলিস্তিনিদের পথ অনুসরণ করি, যারা সব সময় নিজেদের হয়ে কথা বলতে বাধ্য হয়েছেন। আমি এমন এক ঐতিহ্যের অংশ হতে পেরে খুশি, যেখানে ফিলিস্তিনি ও তাদের ইহুদি মিত্ররা এমন এক সময়ে সরব থেকেছেন, যখন অনেকেই নীরব থাকতে বেছে নিচ্ছেন। আমি তাদের অনুসরণ করি।’

কথা না-বলার ভেতরে আরও বড় এক ক্ষয় আছে জানিয়ে হান্নাহ বলেন, জীবনে কোনটা গুরুত্বপূর্ণ, সেটা পরিষ্কার থাকতে হবে। আমার ছোট্ট ক্যারিয়ার কখনোই একটি মানুষের জীবনের সমান হতে পারে না। তাই আমি এটাকে দায়িত্ব মনে করি এবং সব সময়ই কথা বলব।

প্রসঙ্গত, ২০২৫ সালের এমি অ্যাওয়ার্ডসে পুরস্কার গ্রহণের সময়ও রাজনৈতিক অবস্থান নিয়ে আলোচনায় এসেছিলেন হান্নাহ। সেসময় মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেছিলেন, ‘ফ্রি প্যালেস্টাইন।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়