শিরোনাম
◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার ◈ হাজিদের লাগেজ চুরি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর ◈ ৩০০ দিনে ১৭ দেশ পেরিয়ে আর্জেন্টিনার ক্যাম্পে ৩ ভক্ত সাইক্লিস্ট  ◈ হাদি ইস্যুতে মমতার মন্তব্য; যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ১২ মে, ২০২৬, ০৭:৪৬ সকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এয়ার অ্যাম্বুলেন্সে চেন্নাই নেওয়া হলো কারিনা কায়সারকে, সঙ্গে যেতে পারেননি বাবা

লিভার জটিলতায় আক্রান্ত হয়ে লাইফ সাপোর্টে থাকা কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারকে উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়েছে।

সোমবার (১১ মে) রাত ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে চেন্নাইয়ের উদ্দেশে নিয়ে যাওয়া হয়। কারিনার সঙ্গে তার মা ও দুই ভাই রয়েছেন। চিকিৎসার ব্যয় জোগাড়ের কারণে এখনই যেতে পারেননি তার বাবা জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ।

কায়সার হামিদ জানান, 'দেশে আমার কিছু কাজ এখনো বাকি। ব্যয়বহুল চিকিৎসা, তাই অনেক টাকার সংস্থান করতে হচ্ছে। সে কারণে আমি এখন যাচ্ছি না। আমার স্ত্রী ও সন্তানেরা ওর সঙ্গে আছে। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন।'

চিকিৎসা, হাসপাতালের বিল ও এয়ার অ্যাম্বুলেন্সের ব্যয় মেটাতে পরিবারকে চরম আর্থিক চাপে পড়তে হয়েছে। পরিবারের ফিক্সড ডিপোজিট ভাঙতে হচ্ছে এবং জমি বিক্রির উদ্যোগও নেওয়া হয়েছে বলে কায়সার হামিদ জানিয়েছেন।

কারিনার সর্বশেষ শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকলেও রক্তচাপ নিয়ন্ত্রণে রয়েছে বলে তার বাবা জানিয়েছেন।

গত শুক্রবার রাত থেকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন কারিনা। পরিবার সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরেই তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। শুরুতে সাধারণ অসুস্থতা মনে হলেও দ্রুত পরিস্থিতির অবনতি ঘটে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা জানান, শরীরে সংক্রমণ হয়েছে এবং তিনি হেপাটাইটিস এ-তে আক্রান্ত হয়েছেন। আগে থেকেই ফ্যাটি লিভারের সমস্যা থাকায় জটিলতা ক্রমে বাড়তে থাকে এবং একপর্যায়ে লিভার ফেইলিউর হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিতি পেলেও সাম্প্রতিক সময়ে অভিনয় ও চিত্রনাট্য লেখার কাজে বেশ সক্রিয় ছিলেন কারিনা। সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রাণবন্ত উপস্থাপনা ও জীবনঘনিষ্ঠ কনটেন্ট তরুণ দর্শকদের কাছে তাকে জনপ্রিয় করে তোলে।

পরে ওটিটি ও নাটকের জগতেও নিজের জায়গা তৈরি করেন তিনি। চরকি অরিজিনাল সিরিজ 'ইন্টার্নশিপ', '৩৬-২৪-৩৬'সহ বিভিন্ন নাটক ও ডিজিটাল কনটেন্টে তার উল্লেখযোগ্য কাজ রয়েছে। তার হঠাৎ অসুস্থতার খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বেগ প্রকাশ করছেন সহকর্মী ও ভক্তরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়