শিরোনাম
◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে ◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ ◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির ◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব? ◈ মাত্র ১৭০ টাকায় অনলাইনে এনআইডি বিক্রি! ◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী

প্রকাশিত : ১১ মে, ২০২৬, ০১:০৫ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

সুন্দর চলচ্চিত্র উৎসাহিত করতে সমালোচকদের স্বাধীন পরিবেশ প্রয়োজন

মনিরুল ইসলাম: সুন্দর ও মানসম্মত চলচ্চিত্র নির্মাণে গঠনমূলক সমালোচকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বক্তারা। তারা বলেন, দেশীয় সংস্কৃতি, মূল্যবোধ ও গণতান্ত্রিক চর্চাকে এগিয়ে নিতে স্বাধীন ও দায়িত্বশীল চলচ্চিত্র সমালোচনার পরিবেশ প্রয়োজন।

সোমবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) এবং বাংলা চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই)-এর যৌথ আয়োজনে বিএফডিসির মান্না ডিজিটাল কমপ্লেক্সের ফজলুল হক অডিটোরিয়ামে “চলচ্চিত্রে অপসংস্কৃতি নিরুৎসাহিত করে গণতান্ত্রিক সংস্কৃতিকে উৎসাহিত করার লক্ষ্যে দেশীয় উপাদানে কনটেন্ট নির্মাণ ও জাতীয় ভাবধারাপন্থী গণতান্ত্রিক সংস্কৃতিকে উৎসাহ প্রদানের জন্য চলচ্চিত্র সমালোচনার গুরুত্ব” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারের সূচনা বক্তব্য দেন বিসিটিআই-এর উপপরিচালক (প্রশাসন ও অর্থ) মো. মোকছেদ হোসেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাহ নিস্তার কবীর।

আলোচক হিসেবে বক্তব্য দেন সেন্সর সার্টিফিকেশন বোর্ডের ভাইস চেয়ারম্যান এস এম আব্দুর রহমান, চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির সাবেক সভাপতি খোরশেদ আলম খসরু, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি শাহীন সুমন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিল্ম, টেলিভিশন ও ফটোগ্রাফি বিভাগের সহকারী অধ্যাপক ইমরান হোসাইন, চলচ্চিত্র গ্রাহক সংস্থার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মজনু, ফিল্ম এডিটর গিল্ডের সভাপতি আবু মুসা দেবু এবং বিসিটিআই-এর প্রধান নির্বাহী আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন।

সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি।

বক্তারা বলেন, বর্তমান বিকাশমান গণতান্ত্রিক পরিবেশে আগামী প্রজন্মকে সঠিক পথে এগিয়ে নিতে গঠনমূলক সমালোচনার গুরুত্ব অনেক বেশি। বিশেষ করে নতুন নির্মাতাদের জন্য দায়িত্বশীল সমালোচনা ইতিবাচক দিকনির্দেশনা দিতে পারে। তবে তারা এটিও উল্লেখ করেন, একটি কর্মশালা বা সেমিনারের মাধ্যমে সবকিছু বদলে ফেলা সম্ভব নয়। এটি একটি চলমান প্রক্রিয়া, যেখানে স্বাধীন মত প্রকাশ ও সুস্থ সমালোচনার পরিবেশ নিশ্চিত করা জরুরি।

তারা আরও বলেন, দেশীয় আদর্শ, সংস্কৃতি ও মূল্যবোধ তুলে ধরতে সমালোচকদের স্বাধীনভাবে গঠনমূলক পরামর্শ দেওয়ার সুযোগ থাকতে হবে। সুন্দর ও মানসম্মত চলচ্চিত্র নির্মাণে সেই গঠনমূলক সমালোচনার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়