শিরোনাম
◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ

প্রকাশিত : ০২ মে, ২০২৬, ১০:১১ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রায় ১১ মাস কারাবাসের পর মুক্তি পেলেন অভিনেতা সিদ্দিকুর রহমান

প্রায় ১১ মাস পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক। অভিনেতা সিদ্দিক নিজেই জানান, তিনি গত ১৮ মার্চ কারাগার থেকে ছাড়া পান।

গত বছরের ২৯ এপ্রিল রাজধানীর বেইলি রোডে অভিনেতা সিদ্দিককে মারধরের পর আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে রমনা থানায় সোপর্দ করে কিছু মানুষ।

অভিনেতা সিদ্দিক বলেন, জীবনের এক ভিন্ন অভিজ্ঞতা নিয়ে ফিরেছি। নিজের মতো করে সময় কাটানোর জন্যই এতদিন বিষয়টি প্রকাশ করিনি। কারাজীবনের ব্যাপারে তিনি বলেন, কারাগারে থাকলেও সেখানে অযাচিত সময় নষ্ট করিনি।

নিয়মিত নামাজ পড়েছি, কুরআন অনুযায়ী চলার চেষ্টা করেছি। বেশ কয়েকটি নাটকের গল্প লিখেছি সেখানে বসে। এসব নিয়ে মাস কয়েক পরই কাজ শুরু করব, ইনশাআল্লাহ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়