শিরোনাম
◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২৬, ০৭:০৭ সকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গার্মেন্ট ব্যবসা ছাড়ছেন অনন্ত জলিল

চিত্রনায়ক, প্রযোজক অনন্ত জলিল তার বিশাল গার্মেন্ট ব্যবসা ছেড়ে দিচ্ছেন। ধীরে ধীরে এ ব্যবসা থেকে সরে আসছেন। ইতোমধ্যে তার শিল্প গ্রুপ এজেআই- সিস্টার কনসার্ন এবি ফ্যাশন চায়নিজ কোম্পানির কাছে ভাড়া দিয়ে দিয়েছেন বলে জানিয়েছেন। অন্যান্য প্রতিষ্ঠানগুলোও চায়নিজ প্রতিষ্ঠানের কাছে ভাড়া দেয়ার প্রক্রিয়া চলছে বলে জানান অনন্ত।

কেন তিনি গার্মেন্ট ব্যবসা থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন, তা পুরোপুরি খোলাসা করেননি। তবে তিনি ব্যাংক লোন সংক্রান্ত জটিলতার কথা উল্লেখ করেছেন। এর বেশি কিছু বলেননি। অনন্ত জানান, এখন থেকে তিনি অভিনয় ও মডেলিংয়ে মনোযোগী হবেন। গত বৃহস্পতিবার সোনার গাঁও হোটেলে তিনি নতুন কাজের কথা জানান। সেবা হোল্ডিংস লিমিটেড নামে একটি আবাসন প্রতিষ্ঠানের সাথে তিনি এবং তার স্ত্রী বর্ষা যুক্ত হয়েছেন। এ প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে তারা মডেল হবেন।

এখন দেখার বিষয় হচ্ছে, এ মাধ্যমে তারা নতুন করে কতটা সফল হন। কারণ, অনেক আগেই তারা শো বিজ থেকে নিজেদের গুটিয়ে নিয়েছিলেন। বর্ষা আনুষ্ঠানিকভাবে শোবিজকে বিদায়ও জানিয়েছিলেন। উল্লেখ্য, ২০১৩ সালে অনন্ত বর্ষাকে বিয়ে করেন। তাদের সংসারে আরিজ ইবনে জলিল এবং আবরার ইবনে জলিল নামে দুই পুত্র সন্তান রয়েছে। অনন্ত ২০১০ সালে ‘খোঁজ- দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে সিনেমা জগতে আসেন। নায়ক, প্রযোজক ও পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। এরপর প্রায় দশটি সিনেমায় তিনি ও বর্ষা জুটি হয়ে অভিনয় করেন। এর মধ্যে রয়েছে, হৃদয় ভাঙা ঢেউ, দ্য স্পীড, মোস্ট ওয়েলকাম, নিঃস্বার্থ ভালবাসা, মোস্ট ওয়েলকাম-২, দিন দ্য ডে, কিল হিম, মুক্তির অপেক্ষায় রয়েছে নেত্রী দ্য লিডার এবং অপারেশন জ্যকপট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়