শিরোনাম
◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২৬, ০৭:৩৯ সকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তারকা খ্যাতির শীর্ষে থেকেও কেন হঠাৎ পর্দার আড়ালে এই অভিনেত্রী?

ভারতের বিভিন্ন ভাষার সিনেমায় কাজ করেছিলেন, তবে সালমান খানের সঙ্গে হিন্দি সিনেমা করে সবচেয়ে বেশি পরিচিতি পান। পর্দায় আবেদনময়ী উপস্থিতির জন্য পরিচিত এই অভিনেত্রী আর কেউ নন, আয়েশা টাকিয়া। তবে হঠাৎই সিনেমা থেকে দূরে সরে যান তিনি। কিন্তু কেন? আজ ১০ এপ্রিল আয়েশার জন্মদিন। এ উপলক্ষে ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক তাঁর ক্যারিয়ারের জানা-অজানা দিক।

বিনোদনজগতে পা রেখেছিলেন মাত্র চার বছর বয়সে। বিজ্ঞাপনে শাহিদ কাপুরের পাশে দাঁড়িয়ে বলতেন, ‘আই অ্যাম আ কমপ্ল্যান গার্ল’। তখন থেকেই নায়িকা হওয়ার স্বপ্ন। শৈশবের সেই স্বপ্ন পূর্ণও হয়েছিল। নায়িকা হিসেবে ইন্ডাস্ট্রিতে সবে পায়ের তলায় জমি শক্ত করছিলেন। কিন্তু বিয়ের পর ইন্ডাস্ট্রি থেকে উধাও হয়ে গেলেন আয়েশা টাকিয়া। 

আয়েশার জন্ম ১৯৮৬ সালের ১০ এপ্রিল। তাঁর বাবা নিশীথ গুজরাটের বাসিন্দা ছিলেন। মা ফার্দিয়া ব্রিটিশ বংশোদ্ভূত। চেম্বুরের সেন্ট অ্যান্থনিজ গার্লস হাইস্কুলের প্রাক্তন ছাত্রী আয়েশা মাত্র ১৫ বছর বয়সে ফাল্গুনি পাঠকের মিউজিক ভিডিও ‘মেরি চুনর উড় উড় যায়’-এ অভিনয় করেন। এরপর আরও বেশ কিছু মিউজিক ভিডিওয় অভিনয় করে তিনি জনপ্রিয়তা পান। 

২০০৪ সালে প্রথম অভিনয়ের সুযোগ। আয়েশা সই করেন ‘সোচা না থা’ ছবিতে। কিন্তু সেই ছবির কাজ শেষ হতে দেরি হয়। ছবি মুক্তি পায় ২০০৫ সালে। তার আগেই মুক্তি পেয়ে যায় তাঁর আরেকটি ছবি, ‘টারজান: দ্য ওয়ান্ডার কার’। ফলে সেটি-ই তাঁর মুক্তিপ্রাপ্ত প্রথম ছবি। এই ছবিতে নবাগত আয়েশা অভিনয়ের জন্য পুরস্কৃত হন।

রপর আয়েশার পরপর কয়েকটি ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। তারপর তিনি অভিনয় করেন নাগেশ কুকুনুড়ের পরিচালনায় ‘ডোর’-এ। এই ছবিতে এক রাজস্থানি গ্রামের বধূর ভূমিকায় আয়েশার অভিনয় পুরস্কৃত হয়।

‘ডর’-এর পর অনুরাগীরা আশা করেছিলেন, আয়েশাকে অন্য রকমের ভূমিকায় আরও বেশি দেখা যাবে। কিন্তু তাঁকে দেখা যায় তথাকথিত বলিউডি নায়িকার ভূমিকাতেই। তাঁর অভিনীত অন্যান্য ছবির মধ্যে উল্লেখযোগ্য ‘সালাম-এ-ইশক’, ‘ওয়ান্টেড’ ও ‘মোড়’। কিন্তু কোনো ছবিতেই তিনি ‘ডোর’-এর উচ্চতায় পৌঁছাতে পারেননি। 

২০০৯ সালে সমাজবাদী পার্টির নেতা আবু আজমির ছেলে ফারহান আজমিকে বিয়ে করেন। বিয়ের পর আয়েশার মাত্র দুটি ছবি মুক্তি পায়। ২০১১ সালের পর থেকে তাঁকে আর বড় পর্দায় দেখা যায়নি। মাত্র ২৩ বছর বয়সে বিয়ে করার কোনো অনুতাপ নেই নায়িকার। এ কথা নিজেই জানিয়েছেন আয়েশা। 

সিনেমায় অভিনয় থেকে দূরে সরে যাওয়ার পর কিছু টেলিভিশন রিয়েলিটি শোতেও অংশ নিয়েছিলেন আয়েশা। কিন্তু সে–ও নামমাত্র। বিয়ের পরে সেভাবে ক্যারিয়ারকে প্রাধান্যই দেননি অতীতের কমপ্ল্যান-বালিকা।

কাজ থেকে দূরে থাকলেও নিয়মিত শরীরচর্চা করেন আয়েশা। কয়েক বছর আগে শোনা গিয়েছিল, তিনি ঠোঁটে অস্ত্রোপচার করিয়েছেন। কিন্তু সেই দাবি উড়িয়ে দেন আয়েশা।

এক বিবৃতিতে আয়েশা বলেছিলেন, ‘মানুষ কীভাবে তোমাকে দেখবে, সেটা তোমার হাতে নেই। তুমি যা–ই করো না কেন, সেটা বিচার হয় অন্য মানুষের দৃষ্টিভঙ্গি দিয়ে। হয়তো তার সঙ্গে তোমার তেমন কোনো সম্পর্ক নেই। শুধু তুমি তোমার কাজ করে যাও মন দিয়ে।’

পরিবারের সঙ্গে বেড়াতে যেতে ভালোবাসেন আয়েশা। শপিং ডেস্টিনেশের জন্য তাঁর প্রিয় ছুটি কাটানোর জায়গা হলো ইতালি, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও লন্ডন। অভিনেত্রী না হলে তিনি নাকি ট্র্যাভেল শোর সঞ্চালক হতেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়