শিরোনাম
◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে

প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০২৬, ০২:৫৩ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

অনুমোদন ছাড়াই গান-দৃশ্য সংযোজন, ‘প্রিন্স’ সিনেমার প্রযোজককে নোটিশ

মনিরুল ইসলাম: ঈদে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’–এর প্রযোজক শিরিন সুলতানা একের পর এক জটিলতার মুখে পড়েছেন। চলচ্চিত্র ব্যবসায় নতুন এই প্রযোজকের জন্য ছবিটি মুক্তির পর থেকেই নানা সমস্যার সৃষ্টি হয়েছে।

ছবিটির নির্মাণ শুরুর সময় কূটনৈতিক জটিলতায় শুটিং পিছিয়ে যায়। পরে ডেসিপি-সংক্রান্ত কারিগরি সমস্যার কারণে ঈদের প্রথম দুই দিন বেশিরভাগ হলে ছবিটি প্রদর্শন করা সম্ভব হয়নি। এতে ক্ষতিগ্রস্ত হল মালিকরা ক্ষতিপূরণ দাবি করছেন।

এরই মধ্যে নতুন করে জটিলতায় পড়েছেন প্রযোজক। চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড অভিযোগ করেছে, অনুমোদন ছাড়াই সিনেমায় একটি গান ও শেষের কিছু দৃশ্য সংযোজন করে তা হলে প্রদর্শন করা হচ্ছে। এ ঘটনায় প্রযোজককে তিন কার্যদিবসের মধ্যে জবাব দিতে নোটিশ দেওয়া হয়েছে।

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ভাইস চেয়ারম্যান এস এম আব্দুর রহমান জানান, মনিটরিংয়ে দেখা গেছে অনুমোদনবিহীন অংশ যুক্ত করে সিনেমাটি প্রদর্শন করা হচ্ছে, যা আইনত দণ্ডনীয়। সন্তোষজনক জবাব না পেলে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

এদিকে, গত ৩১ মার্চ ছবিটির বিশেষ প্রদর্শনীতে অভিনেতা শাকিব খান জানান, ঈদের আগের দিন পর্যন্ত সিনেমার শুটিং চলেছে। এমনকি কিছু গানের শুটিংও শেষ মুহূর্তে সম্পন্ন করা হয়। এ বক্তব্য প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন ওঠে—অসম্পূর্ণ অবস্থায় সিনেমাটি কীভাবে সার্টিফিকেট পেল।

ছবিতে শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন কলকাতার জ্যোতিম্ময়ী কুণ্ডু এবং বাংলাদেশের তাসনিয়া ফারিণ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়