শিরোনাম
◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২৬, ০৭:৫১ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হল মালিকরা ঈদে মুক্তিপ্রাপ্ত ' প্রিন্স' সিনেমার প্রযোজক শিরিন সুলতানার কাছে ক্ষতিপূরণ দাবি, সময় মতো ডিসিপি না পাওয়ার অভিযোগ

মনিরুল ইসলাম : সারাদেশের ১৩০টি সিঙ্গেল স্ত্রিুনের হল মালিকরা ঈদে মুক্তিপ্রাপ্ত 'প্রিন্স' সিনেমার প্রযোজক শিরিন সুলতানার কাছে ক্ষতিপূরণ চেয়েছেন বলে জানালেন বাংলাদেশ সিনেমা প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল।

তিনি জানান, সঠিক সময়ে ডিসিপি সরবরাহ করতে ব্যর্থ হওয়ায় ঈদের দিন দর্শকরা টিকেট কেটে সিনেমা হলে গিয়ে ছবিটি দেখতে পারননি।।বিশৃঙ্খলার সৃষ্টি  হয়েছে। হল মালিকরা টাকা দিয়ে সিনেমা বুকিং করে নাজেহালের শিকার হয়েছেন।

আমাদের হল মালিকদের যে ক্ষতি হয়েছে তা অবগত করতে গত বুধবার ভিক্টরি হোটেলে আমরা এক বৈঠকে বসি। আমাদের কথা আমরা তুলে ধরেছি। কি ভাবে আমাদের আর্থিক ক্ষতি পুষিয়ে দেওয়া যায় তা নিয়ে নানা প্রস্তাবনা এসেছে।

এদিকে, প্রদর্শক সমিতির উপদেষ্টা ও সহসভাপতি  মিয়া আলাউদ্দিন জানান, হল মালিকরা যে ক্ষতিগ্রস্ত হয়েছে তা কি ভাবে রিকোভার করা যায় তা সংশ্লিষ্ট প্রযোজকের সাথে আলাপ করতে সমিতি সভাপতি ও সাধারণ সম্পাদক শরফুদ্দিন এলাহী সম্রাটসহ আর ২ জনকে দায়িত্ব দেওয়া হয়েছে বিষয়টি সুরাহা করতে।

এদিকে, জানা যায়, বৈঠকে হল মালিকরা ছাড়াও প্রিয়তমা ছবির প্রযোজক আরশাদ আদনান, মাষ্টার শহীদুল্লাহ্সহ অনেকে উপস্থিত ছিলেন।

মাষ্টার হিসেবে খ্যাত শহীদুল্লাহ্ বৈঠকে দীর্ঘ বক্তব্য রাখেন কি ভাবে ছবিটির মুক্তি বিষয়ে পরিবেশনার দায়িত্ব পালন করেছেন। 

বৈঠকে জাজ এর ভূমিকা নিয়েও উস্মা প্রকাশ করা হয়। বলা হয় সময় মতো প্রজেকটরে ডিসিপি পাওয়া যায়নি। কারিগরি ত্রুটির কারণে হল মালিকরা ব্যবসা করতে পারননি।

তবে জাজ মাল্টিমিডিয়ার সিইও আলীম উল্লাহ খোকন বলেন, জাজ প্রজেকশনের দায়িত্বে ছিলো। আমরা সার্ভার দেখভাল করেছি। আমাদের হাতে চাদরাত  ১২ টায়  ডিসিপি সরবরাহ করা হয়। অথচ ৩ থেকে ৭ দিন আগে ডিসিপি দেওয়ার কথা। একটা হলে ডিসিপি সেটআপ করতে ২ থেকে আড়াই ঘন্টা লাগে। আমাদের হাতে কি আলাদিনের চেরাগ আছে যে এতো স্বল্প সময়ে সব কাজ শেষ করতে পারব। আমরা ঈদের আগের দিন রাত ১২ টায় ছবি  পাওয়ার  পর তা কনভার্ট করতে রাত সাড়ে ৩টা বাজে যায়। তারপরও আমরা ৮০টি  হলে তা সরবরাহ করি। আমরা চেষ্টা করেছি। 

তিনি জানান, আমরা তো আর ডিসট্রিবিউশনের দায়িত্বে ছিলাম না। এই দায়িত্ব পালন করেন প্রযোজক ও তার মনোনীত শহীদুল্লাহ্ সাহেব। এতে আমাদের কোন দোষ ছিলো না। ভূমিকা ছিলো না।

জানা যায়, প্রিন্স ছবির প্রযোজক শিরিন সুলতানা হল মালিকদের বক্তব্য মনোযোগ দিয়ে শুনেন। এবং কি করা যায় তার আশ্বাস দেন বলে হল মালিকদের কেউ কেউ জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়