শিরোনাম
◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২৬, ০২:২৮ দুপুর
আপডেট : ২০ মে, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

'প্রিন্স' টিমের পক্ষ থেকে শাকিব খানের দুঃখ প্রকাশ

মনিরুল ইসলাম : ঈদে মুক্তি পাওয়া 'প্রিন্স ' ছবির অভিনেতা,মেগাষ্টার শাকিব খান প্রিন্স ছবির  টিমের পক্ষ থেকে ক্ষমা চেয়েছেন। তিনি বলেন, সময় স্বল্পতার কারণে আমরা হয়তো দর্শকদের চাহিদা মতো ছবি দিতে পারিনি। এজন্য সরি।

শাকিব খান বলেন, এতো খারাপ  রিভিউএর পরও দর্শকরা প্রিন্স দেখতে সিনেমা হলে আসছেন তারজন্য আমি কৃতজ্ঞ। আল্লাহ কাছে শুকরিয়া জানাই।


মঙ্গলবার রাতে উত্তরার ষ্টার সিনেপ্লেক্সে ' প্রিন্স' এর  এক বিশেষ প্রদর্শনী শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে শাকিব খান  সরি বলেন। এ সময় এই ছবির দুই নায়িকা 

বাংলাদেশের তাসনিয়া ফারিণ ও পশ্চিমবঙ্গের জ্যোতির্ময়ী কুণ্ডু তার পাশে ছিলেন।

তিনি বলেন, আমি দেশে ৫ দিন ছিলাম না। অন্য একটি ছবির শুটিংয়ের কারণে বাইরে ছিলাম। ওখানে বসে আমি প্রিন্স নিয়ে যেভাবে বেড রিভিউ দেখেছি। তাতেও আমি হতাশ হয়নি। দেখলাম দর্শকরা আমার প্রতি ভালাবাসা দেখিয়ে মুভিটি দেখছে। আজ সিনেপ্লেক্সে ২২ টি শো পেয়েছি। এতেই আমি খুশী। কৃতজ্ঞ।

তিনি বলেন, আমার প্রিন্স টিম চেয়েছে দর্শকদের পছন্দের একটি ছবি উপহার দিতে। সময় স্বল্পতা। দেশের বাইরে  শুটিং   করার সময় পেতে  কালক্ষেপন। নানবিধ জটিলতায় আমরা ঈদের আগেরদিন পর্যন্ত কাজ করে ছবিটি মুক্তি দিয়েছি।

শাকিব খান বলেন, আমি এখন থেকে এই বিষয়গুলোর ব্যাপারে আরও যত্নবান হবো। সময় রেখে ছবি মুক্তি দেওয়া হবে। যাতে আর খারাপ রিভিউও  এর শিকার না হই।

প্রসঙ্গত, নব্বই দশকের পটভূমিতে ঢাকার আন্ডারওয়ার্ল্ডের গল্প নিয়ে তৈরি হয়েছে ‘প্রিন্স’। এর ট্যাগলাইন ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা’। এতে গ্যাংস্টারের ভূমিকায় অভিনয় করেছেন  সুপারষ্টার শাকিব খান। তার সঙ্গে জুটি বেঁধেছেন টিভি  অভিনেত্রী তাসনিয়া ফারিণ ও পশ্চিমবঙ্গের জ্যোতির্ময়ী কুণ্ডু। নেতিবাচক চরিত্রে পর্দায় এসেছেন বলিউড অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্য। এছাড়া আছেন পশ্চিমবঙ্গের পিয়ান সরকার, লোকনাথ দে, মৃত্যুঞ্জয় ভট্টাচার্য, ইন্তেখাব দিনার, ডা. এজাজ, রাশেদ মামুন অপু, শরীফ সিরাজসহ অনেকে। বাংলাদেশ, ভারতের রাজস্থান ও শ্রীলঙ্কার কলম্বোতে এর শুটিং হয়েছে। আবহ সংগীত পরিচালনায় আরাফাত মহসীন নিধি।

শিরিন সুলতানা প্রযোজিত ২ ঘণ্টা ২৯ মিনিট দৈর্ঘ্যের ছবিটির  নির্মাতা আবু হায়াত মাহমুদ। ' প্রিন্স' তার পরিচালিত প্রথম চলচ্চিত্র।  তার সঙ্গে মিলে গল্প, চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন মেজবাহ উদ্দীন সুমন ও মোহাম্মদ নাজিমউদ্দিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়