শিরোনাম
◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২৬, ১১:৫৬ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাহুলের মৃত্যু ঘিরে নতুন রহস্য, ময়নাতদন্তে উঠে এলো যেসব তথ্য পাওয়াগেল

টালিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় মাত্র ৪৩ বছর বয়সে মারা গেছেন। তার মৃত্যু ঘিরে শোকের আবহ কাটতে না কাটতেই নতুন করে তৈরি হয়েছে বিতর্ক। শোকস্তব্ধ পরিবেশেই তার বাড়ির সামনে সৃষ্টি হয় উত্তেজনাকর পরিস্থিতি।

রোববার  (২৯ মার্চ) ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে গিয়ে ওড়িশার তালসারি সমুদ্রসৈকতে পানিতে ডুবে প্রাণ হারান রাহুল। এই ঘটনায় শোক প্রকাশ করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী থেকে শুরু করে চলচ্চিত্র অঙ্গনের তারকারা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও শোকবার্তা দেন। পাশাপাশি অভিনেতার বাড়িতে যান তৃণমূল কংগ্রেসের নেতা অরূপ বিশ্বাস।

জানা গেছে, রাহুলের বিজয়গড়ের বাড়িতে সোমবার থেকে ভিড় জমতে থাকে। তার পরিবারের পাশে দাঁড়াতে সেখানে উপস্থিত হন ইন্ডাস্ট্রির একাধিক তারকা। সোহিনী সরকার, শোভন গঙ্গোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী, দেবলীনা দত্ত, সৌরভ দাস, দর্শনা বণিক, বিক্রম চট্টোপাধ্যায়সহ অনেকে সেখানে যান।

তবে এই শোকের পরিবেশেই নতুন করে বিতর্ক তৈরি হয় বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারীকে ঘিরে। টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের এই প্রার্থী রাহুলের বাড়িতে পৌঁছাতেই উত্তেজনা ছড়ায়। স্থানীয়দের অভিযোগ, তার সঙ্গে থাকা কিছু কর্মী-সমর্থক বাড়ির সামনে স্লোগান দিতে শুরু করেন।

এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন এলাকাবাসী। তারা জানান, এটি শোকের জায়গা- এখানে রাজনৈতিক স্লোগান বা প্রচার গ্রহণযোগ্য নয়। এ নিয়ে স্থানীয়দের সঙ্গে বিজেপি সমর্থকদের বাগবিতণ্ডা শুরু হয়, যা দ্রুত উত্তেজনায় রূপ নেয়।

এদিকে রাহুলের মৃত্যুর ঘটনায় ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টেও উঠে এসেছে গুরুত্বপূর্ণ তথ্য। তমলুক হাসপাতাল সূত্রে জানা গেছে, তার ফুসফুসে বালি ঢুকে গিয়েছিল এবং তা ফুলে প্রায় দ্বিগুণ হয়ে যায়। চিকিৎসকদের ধারণা, তিনি এক ঘণ্টারও বেশি সময় পানির নিচে নিমজ্জিত ছিলেন।

একদিকে শোক, অন্যদিকে রাজনৈতিক উত্তেজনা-সব মিলিয়ে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘিরে বাড়ছে বিতর্ক। পরিবার ও সহকর্মীদের দাবি, ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত কারণ সামনে আনা হোক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়