শিরোনাম
◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২৬, ০৮:২৬ সকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনুষ্ঠানে প্রিয়াঙ্কাকে উপেক্ষার অভিযোগ, হলিউড তারকাদের নিয়ে বিতর্ক

ইতালির মিলানে একটি হাই-প্রোফাইল অনুষ্ঠানে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে হলিউড তারকাদের পক্ষ থেকে উপেক্ষা করার দাবি ঘিরে সামাজিক মাধ্যমে বিতর্ক সৃষ্টি হয়েছে। নেটিজেনদের দাবি, হলিউডে নিজের মূল্যায়ন পাচ্ছেন না ভারতের এই দেশি গার্ল। তবে এই নেতিবাচক প্রচারণার বিপরীতে প্রিয়াঙ্কা নিজের অবস্থান পরোক্ষভাবে স্পষ্ট করেছেন। 

মূলত, কিছু দিন আগে মিলানের একটি অনুষ্ঠানে ছিলেন প্রিয়াঙ্কা। সেখানে অভিনেত্রীর সঙ্গে দেখা যায় ব্রিটিশ গায়িকা ডুয়া লিপা, হলিউড অভিউনেতা জেইক গেলিনহ্যাল ও অভিনেত্রী অ্যানি হ্যাথওয়েও। সেই অনুষ্ঠানের একটি ভিডিও ভাইরাল হয়। তাতে দেখা যায়, প্রিয়াঙ্কা অন্য তারকাদের সঙ্গে কথা বলার চেষ্টা করলেও তাকে পাত্তা দেননি সঙ্গে থাকা তার সতীর্থরা। এরপরই নেটিজেনরা দাবি তোলে, সে সময় গায়িকা ডুয়া লিপাসহ বাকি তারকারা প্রিয়াঙ্কাকে এড়িয়ে গেছেন।

বিতর্কের এক পর্যায়ে একজন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার প্রিয়াঙ্কার সমর্থনে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন। সেখানে তিনি উল্লেখ করেন, ভারতীয় গণমাধ্যম ও নেটিজেনরা নিজেদের দেশের তারকার সাফল্য উদযাপন না করে উল্টো তাকে ছোট করার চেষ্টা করছে। প্রিয়াঙ্কা আবার নিজে সেই ভিডিওতে ‘লাইক’ দিয়ে নেটিজেনদের এই সমালোচনার সঙ্গে একমত পোষণ করেছেন বলে ধারণা করা হচ্ছে।

প্রিয়াঙ্কা চোপড়া গত কয়েক বছর ধরে হলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। সম্প্রতি তিনি অস্কারের মঞ্চেও উপস্থাপনা করেছেন। মিলানের ওই অনুষ্ঠানের পরবর্তী সময়ে আরও কিছু ভিডিও সামনে এসেছে, যেখানে তাকে ডুয়া লিপার সঙ্গে সাবলীলভাবে আড্ডা দিতে দেখা গেছে। সংশ্লিষ্ট মহল মনে করছে, একটি নির্দিষ্ট ভিডিওর খণ্ডিত অংশ ব্যবহার করে প্রিয়াঙ্কার আন্তর্জাতিক ক্যারিয়ারকে খাটো করে দেখানোর চেষ্টা করা হতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়