শিরোনাম
◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২৬, ০৮:৪৮ রাত
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার এক হচ্ছেন অরিজিৎ সিং ও বিটিএস তারকা জংকুক

বিশ্বজুড়ে যখন বিটিএস উন্মাদনা তুঙ্গে, ঠিক তখনই দক্ষিণ কোরিয়া ও ভারতের সংগীত জগতের মধ্যে এক অভাবনীয় মেলবন্ধনের আভাস পাওয়া গেল।

বিটিএস তারকা জংকুক এবং ভারতের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং-এর একসঙ্গে কাটানো কিছু ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকেই শুরু হয়েছে নতুন এক জল্পনা— তবে কি খুব শিগগিরই দুজনের যৌথ কোনো গান আসতে চলেছে?

সম্প্রতি জংকুক নিজেই অরিজিৎ সিং-এর সঙ্গে কাটানো মুহূর্তের বেশ কিছু ছবি তার ইনস্টাগ্রামে শেয়ার করেন। সেখানে তাদের দুজনকে একসঙ্গে খাবার খেতে, আড্ডা দিতে এবং একটি স্টুডিওতে বাদ্যযন্ত্র নিয়ে কাজ করতে দেখা যায়। ক্যাপশনে জংকুক এক চমকপ্রদ তথ্য দিয়ে লিখেছেন, ‘আমি এটি কিছুদিন গোপন রাখতে চেয়েছিলাম... আমি বলতে গেলে নিঃশব্দেই ভারতে এসেছিলাম। কোনো শোয়ের জন্য নয়—শুধুমাত্র সংগীতের প্রয়োজনে।’

জাংকুক আরও জানান, তারা একসঙ্গে বেশ কিছু পুরোনো স্মৃতি ভাগ করে নিয়েছেন এবং বিশেষ কিছু একটা তৈরি করেছেন। এ থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে, শিগগিরই এই দুই তারকার নতুন কোনো কাজ বিশ্বজুড়ে মুক্তি পেতে যাচ্ছে।

এদিকে জংকুকের এই ব্যক্তিগত সফরের মাঝেই বিটিএস তাদের পঞ্চম স্টুডিও অ্যালবাম ‘আরিরাং’ নিয়ে রাজকীয়ভাবে ফিরে এসেছে। ২০ মার্চ মুক্তি পাওয়া এই অ্যালবামটি প্রথম দিনেই ৩.৯৮ মিলিয়ন কপি বিক্রি হয়ে কে-পপ ইতিহাসের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে।

অ্যালবামের ‘সুইম’ শিরোনামের গানটি এরই মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জার্মানিসহ ৯০টিরও বেশি দেশের আইটিউনস চার্টের শীর্ষে অবস্থান করছে।

এর আগে এড শিরানের মতো আন্তর্জাতিক তারকার সঙ্গে কাজ করলেও, অরিজিতের সঙ্গে জংকুকের এই সম্ভাব্য প্রজেক্টটি হবে ভারত ও দক্ষিণ কোরিয়ার সংগীত শিল্পের জন্য এক বৈপ্লবিক ঘটনা।

অরিজিতের দরদী কণ্ঠ আর জংকুকের গ্লোবাল পপ ইমেজের সংমিশ্রণ শোনার জন্য দুই দেশের ভক্তরাই এখন চাতক পাখির মতো অপেক্ষায় আছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়