শিরোনাম
◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস

প্রকাশিত : ১৭ মার্চ, ২০২৬, ১২:৫২ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

বাংলাদেশ জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের কমিটি গঠন

মনিরুল ইসলাম: বাংলাদেশ জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের ১৬১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি অনুমোদন দেয়া হয়েছে। সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে এ কমিটি অনুমোদন দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের সভাপতি কিংবদন্তী চিত্রনায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল।

নতুন কমিটিতে চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকনকে সভাপতি করা হয়েছে। সিনিয়র সহসভাপতি করা হয়েছে চলচ্চিত্র পরিচালক নাসিরউদ্দিন মিলনকে। মহাসচিব হয়েছেন অভিনেতা ও কবি এবিএম সোহেল রশিদ। সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন চিত্রনায়ক আদনান আজাদ। আর সাংগঠনিক সম্পাদক করা হয়েছে চলচ্চিত্র পরিচালক মনজুরুল ইসলাম মেঘকে। কমিটিতে ২৫ সদস্যের একটি উপদেষ্টা পরিষদও রাখা হয়েছে। এতে প্রধান উপদেষ্টা করা হয়েছে বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বলকে।

নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল বলেন, চলচ্চিত্রকর্মীদের ঐক্যবদ্ধ শক্তি দেশের চলচ্চিত্র শিল্পের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদ ১৯৯৬ সালে প্রতিষ্ঠার পর থেকে জাতীয়তাবাদী আদর্শ ধারণ করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং কর্মপরিধি বাড়ানোর লক্ষ্যেই নতুন কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

এই সংগঠনের ২৪ জন উপদেষ্টা করা হয়েছে তারা হলেন, 

১. বিএনপির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সম্পাদক ও চলচ্চিত্র প্রযোজক এম এ মালেক, 
২. বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সহ-সম্পাদক সাঈদ সোহরাব, 
৩. জাসাসের আহবায়ক চিত্রনায়ক হেলাল খান, 
৪. জাসাসের যুগ্ম আহবায়ক ও জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের মহাসচিব রফিকুল ইসলাম, 
৫. জাসাসের সদস্য সচিব জাকির হোসেন রোকন, 
৬. ফিল্ম ক্লাব লিমিটেডের প্রেসিডেন্ট, চলচ্চিত্র প্রযোজক, পরিচালক ও অভিনেতা সামসুল আলম, 
৭. গীতিকার ও প্রযোজক মনিরুজ্জামান মনির, 
৮. চলচ্চিত্র পরিচালক শওকত জামিল, 
৯. চলচ্চিত্র সম্পাদক জিন্নাত হোসেন জিন্না, 
১০. অভিনেতা খুরশীদুজ্জামান উৎপল, 
১১. চিত্রগ্রাহক রেজা লতিফ, 
১২. চলচ্চিত্র পরিচালক মো. হাফিজ উদ্দিন, 
১৩. চিত্রগ্রাহক আবু হেনা বাবলু,  
১৪. পরিচালক ফারুক হোসেন, 
১৫. অভিনেতা শিবা শানু, 
১৬. চলচ্চিত্র পরিচালক আওকাত হোসেন, 
১৭. প্রযোজক লায়ন কাজী সাইফুল ইসলাম, 
১৮. প্রযোজক লায়ন চৌধুরী নজরুল ইসলাম, 
১৯. চলচ্চিত্র প্রযোজক ও প্রদর্শক রফিক উদ্দিন, 
২০. চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, 
২১. অভিনেতা আব্দুল আজিজ, 
২২. চলচ্চিত্র পরিচাক হোসাইন আনোয়ার, 
২৩. চলচ্চিত্র পরিচালক আবুল কালাম আজাদ,
২৪. চলচ্চিত্র সংগঠক হান্নান মজুমদার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়