শিরোনাম
◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস

প্রকাশিত : ১৫ মার্চ, ২০২৬, ০৪:৪৩ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কনটেন্ট ক্রিয়েটর বিপি ইমরান ধর্ষণের অভিযোগে গ্রেফতার

ধর্ষণের অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর বিপি ইমরানকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৫ মার্চ) সাভারের আশুলিয়া থানার পুলিশ তাকে গ্রেফতার করে। এই তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) রুবেল হাওলাদার।

এর আগে গতকাল গভীর রাতে আশুলিয়ার পলাশবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ মামলায় জুনায়েত ও সোমাইয়া নামের আরও দুই কনটেন্ট ক্রিয়েটরকে আসামি করা হয়েছে।

কনটেন্ট ক্রিয়েটর মো. ইমরান ওরফে বিপি ইমরান আশুলিয়ার পলাশবাড়ি এলাকার আবদুল কাইয়ুমের ছেলে। তিনি পলাশবাড়ী এলাকায় ভাড়া থেকে কনটেন্ট ক্রিয়েট করেন বলে জানা গেছে।

ভুক্তভোগী ওই নারীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ইমরান তাকে দিয়ে টিকটক ভিডিও তৈরি করে আসছিলেন। নানা কারণে ওই নারী টিকটক তৈরিতে অনিচ্ছা প্রকাশ করলে ১২ মার্চ দুপুরে ইমরান তাকে ধর্ষণ করেন। পরে অন্য দুই আসামির সহযোগিতায় মারধরও করেন। এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা করেন ভুক্তভোগী ওই নারী।

মামলার পর অভিযুক্ত কনটেন্ট ক্রিয়েটর বিপি ইমরানকে গ্রেফতার করে আশুলিয়া থানা পুলিশ। এ ঘটনায় গ্রেফতার আসামিকে বিকেলে আদালতে পাঠানো হয়।

আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) রুবেল হাওলাদার জাগো নিউজকে বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ইমরান নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। এঘটনায় তাকে আদালতে পাঠানো হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়