শিরোনাম
◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস

প্রকাশিত : ০৯ মার্চ, ২০২৬, ০৭:২৮ বিকাল
আপডেট : ১৭ মে, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফিল্ম ইন্ডাস্ট্রি যেন একটা ডাস্টবিনে পরিণত হয়েছে: অপু বিশ্বাস

দেশের চলচ্চিত্র অঙ্গন এখন আগের সেই গৌরবময় অবস্থানে নেই। বরং সাম্প্রতিক বছরগুলোতে নানা অস্থিরতা ও বিভাজনের কারণে এই শিল্পের পরিবেশ অনেকটাই নষ্ট হয়ে গেছে।

এমনটাই মত দিয়েছেন ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। 

সম্প্রতি এক অনুষ্ঠানে চিত্রনায়িকা অপু বিশ্বাস বলেন, ‘আমি যখন ২০০৭-২০০৮ সালে ইন্ডাস্ট্রিতে এসেছি, তখন আপনারা একটি ফুল ফেজের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি দেখেছেন। সেই সময় থেকেই দর্শকের ভালোবাসা তৈরি হয়েছে।’

‘২০১৬ সালের পর থেকে ইন্ডাস্ট্রিতে অনেক নোংরামি শুরু হয়েছে। আমার মনে হয়, ফিল্ম ইন্ডাস্ট্রি এখন যেন একটা ডাস্টবিনে পরিণত হয়েছে। পক্ষ-বিপক্ষ তো সব জায়গাতেই থাকে—বলিউড, হলিউড, টলিউডেও আছে। কিন্তু সেখানে সবাইকে নিয়েই কাজ করা হয়। আমাদের এখানে সেই পরিবেশটা নেই’, আক্ষেপ করে বলেন অপু বিশ্বাস। 

সম্প্রতি দীর্ঘ বিরতির পর নতুন দুই সিনেমা নিয়ে ফিরছেন অপু বিশ্বাস। গত ডিসেম্বর মাসে ওই দুই নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হন তিনি। 

সিনেমাগুলো হলো আদর আজাদের সঙ্গে ‘সিক্রেট’ ও সজলের সঙ্গে ‘দুর্বার’। উৎস: ডেইলি স্টার।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়