শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ০১ জানুয়ারী, ২০২৬, ০৮:৫৮ রাত
আপডেট : ০৮ মে, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সন্তান ও ক্যারিয়ারের ভারসাম্য রক্ষায় অভিনয়ে আলিয়ার নতুন কৌশল

ক্যারিয়ারে জনপ্রিয়তার শীর্ষে থাকা অবস্থায় মাতৃত্বের ঘোষণা দিয়ে ভক্তদের রীতিমতো চমকে দিয়েছিলেন আলিয়া ভাট। কন্যা রাহার কারণে নিজের ক্যারিয়ারের সমাপ্তি টানেন কিনা, তা নিয়েও গুঞ্জন উঠে বলিউডে। তবে সকল গুঞ্জনের অবসান ঘটিয়ে রাহাকে গর্ভে নিয়েই করেন হলিউড ডেব্যু সিনেমা ‘হার্ট অফ স্টোন’। 

তবে সম্প্রতি হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে আলিয়া বলেন, চলচ্চিত্রের প্রতি তার ভালোবাসা অপরিবর্তিত রয়েছে। তবে মাতৃত্বের কারণে কাজের পরিধি কিছুটা কমিয়ে এনেছেন।

২০২২ সালের ১৪ এপ্রিল বিয়ে করেন অভিনেতা রণবীর কাপুর ও আলিয়া ভাট। পাঁচ বছর প্রেমের পর রণবীরের মুম্বাইয়ের বাড়ি ‘বাস্তু’তেই বসেছিল বিয়ের আসর। বিয়ের দুই মাসের মাথায় সন্তান আসার খবর দেন এই দম্পতি।

সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ‘মাতৃত্বকে আলিঙ্গন করার পর তিনি তার কাজের দৃষ্টিভঙ্গিকে নতুন রুপ দিয়েছি। আগে আমি একসাথে দু-তিনটে চলচ্চিত্রে কাজ করতাম। কিন্তু এখন আর তা করতে চাইনা। আমি এখন যে গতিতে কাজ করি তা আলাদা, কারণ আমার একজন সন্তান রয়েছে।’

এছাড়াও সাক্ষাৎকারে স্পষ্ট করে বলেন, এখন থেকে বছরে একটির বেশি সিনেমা করবেন না তিনি। 

চলতি বছরেই মুক্তি পাবে যশ রাজ ফিল্মসের স্পাই থ্রিলার সিনেমা ‘আলফা’। যশ রাজ স্পাই ইউনিভার্সের প্রথম মহিলাকেন্দ্রিক সিনেমা এটি। এছাড়াও সঞ্জয় লীলা বনশালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতেও অভিনয় করবেন আলিয়া। সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন ভিকি কৌশল ও তার স্বামী রণবীর কাপুর। এ বছরেই মুক্তি পাবে সিনেমাটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়