শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ২৭ ডিসেম্বর, ২০২৫, ১২:০৫ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জেমসের কনসার্টে হামলা চালালো কারা, জানা গেল আসল কারণ

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাপনী অনুষ্ঠান বিশৃঙ্খলার কারণে শেষ পর্যন্ত ভেস্তে গেছে। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ প্রখ্যাত সংগীতশিল্পী জেমস ও তার নগর বাউল ব্যান্ডের পরিবেশনা চলার আগেই উচ্ছৃঙ্খল জনতার হামলার শিকার হয়। এ ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে জিলা স্কুল প্রাঙ্গণে কনসার্ট শুরুর কথা ছিল। তবে পরিবেশনা শুরু হওয়ার ঠিক আগে বহিরাগতদের প্রবেশে বাধা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বাইরে অবস্থান করা একটি দল ইট-পাটকেল নিক্ষেপ করে মঞ্চ দখলের চেষ্টা চালায়।

জিলা স্কুলের শিক্ষার্থীরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলে হামলাকারীরা পিছু হটে। তবে নিরাপত্তাজনিত ঝুঁকি বিবেচনায় রাত ১০টার দিকে আয়োজক কমিটির আহ্বায়ক ডা. মুস্তাফিজুর রহমান শামীম মঞ্চ থেকে ঘোষণা দেন যে জেলা প্রশাসকের নির্দেশে জেমসের সংগীতানুষ্ঠান বাতিল করা হয়েছে।

অনুষ্ঠানের শৃঙ্খলা কমিটির সদস্য বেনজীর আহমেদ তাবরিজ জানান, গান শোনার উদ্দেশ্যে আসা বহিরাগত দর্শকদের স্কুল ক্যাম্পাসে ঢুকতে না দেওয়ায় তারা ক্ষুব্ধ হয়ে বাইরে থেকে ইট ছোড়েন। এতে আয়োজক কমিটির আহ্বায়কসহ প্রায় ২৫ থেকে ৩০ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে এবং কয়েকজনের অস্ত্রোপচারও করা হয়েছে।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, বহিরাগতদের প্রবেশ ঠেকাতে গিয়ে কিছুটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে শেষ পর্যন্ত কনসার্টটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়