শিরোনাম
◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২৫, ০৬:১৫ বিকাল
আপডেট : ১৫ মে, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সালমানের মতো ক্রিমিনাল কেন জওয়ানের চরিত্রে : পরিচালক অভিনব কাশ্যপ

বলিউডের সালমান খানকে নিয়ে ফের বিস্ফোরক মন্তব্য করলেন ‘দাবাং’-এর পরিচালক অভিনব কাশ্যপ। এবার প্রশ্ন তুলেছেন, একজন অপরাধের সঙ্গে জড়িত মানুষ কীভাবে জওয়ানের চরিত্রে অভিনয় করতে পারেন?

সম্প্রতি ‘দাবাং’-এর ১৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনায় আসেন অভিনব কাশ্যপ। তবে সিনেমার সাফল্যের চেয়ে বেশি আলোচিত হয়েছে তার বক্তব্য। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি ওর (সালমান) এত সমালোচনা করেছি, তবু ও চুপ করে আছে। এতে ওর ভক্তদের কষ্ট হচ্ছে। সালমান নিজের জীবন এতটাই নষ্ট করেছে যে এখন ওকে বাঁচানোর উপায় নেই। একজন ক্রিমিনাল কীভাবে জওয়ানের চরিত্রে অভিনয় করবে?’

সালমান খান বর্তমানে ‘ব্যাটেল অব গালওয়ান’ ছবির শুটিংয়ে ব্যস্ত। ২০২০ সালে লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত-চীন সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ছবিটি। এতে ভারতীয় সেনা কর্নেল বিকুমল্লা সন্তোষ বাবুর চরিত্রে দেখা যাবে সালমানকে।

অভিনব আরও দাবি করেন, ‘দাবাং’-এর সময় সালমান নাকি তার কাছে সিনেমায় সুযোগ চেয়েছিলেন। পরিচালক বলেন, “আমি ওকে ‘দাবাং’-এ নিয়েছিলাম, কিন্তু পরে ও পিঠে ছুরি মেরেছে। এখন সেই বিষয়ই আমি উগরে দিচ্ছি। সালমানের মতো একজন মানুষকে জওয়ানের চরিত্রে নেওয়া আসলেই হাস্যকর।”

অভিনব কাশ্যপ বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপের ভাই। তবে দাদার মতো সাফল্য তিনি পাননি। ২০১০ সালে মুক্তি পাওয়া দাবাং তার পরিচালিত প্রথম চলচ্চিত্র, যা ব্যাপক বাণিজ্যিক সাফল্য পায়। তবে পরবর্তীতে সালমান খানের সঙ্গে তার সম্পর্কের অবনতি ঘটে, যা এখনও বহাল। সূত্র: ঢাকা পোস্ট 

  • সর্বশেষ
  • জনপ্রিয়