শিরোনাম
◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২৫, ০১:০২ দুপুর
আপডেট : ২২ এপ্রিল, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

চঞ্চল চৌধুরী বিভূতিভূষণের চরিত্রে, শুটিং চলছে বীরভূমে

মনিরুল ইসলাম: বাংলাদেশের বিশিষ্ট অভিনেতা চঞ্চল চৌধুরী বর্তমানে কলকাতার বীরভূমের মোহনপুরে শুটিং করছেন। ছবির নাম ‘শেকড়’, যেখানে তিনি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করছেন।

আনন্দবাজার পত্রিকার আনন্দ প্লাসে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, শুটিং চলছে মোহনপুরের প্রত্যন্ত প্রান্তে। পরিচালক ব্রাত্য বসু’র চিত্রনাট্য তৈরি করা হয়েছে বিভূতিভূষণের দুটি গল্প— ‘দ্রবময়ীর উপাখ্যান’ ও ‘দাদু’—এর আধারে। চঞ্চল চৌধুরীর সঙ্গে শুটিং করছেন লোকনাথ দে, সীমা বিশ্বাস, ঋদ্ধি সেন, অঙ্গনা রায়, অনুজয় চট্টোপাধ্যায়, জয়তী চক্রবর্তী প্রমুখ।

প্রথম শটের জন্য চঞ্চল ধুলো মেখে দত্ত বাটীর উঠোনে প্রবেশ করেন। মেকআপ শিল্পী সোমনাথ কুণ্ডুর কাজের মাধ্যমে চঞ্চলের চরিত্রে জীবন্ত রূপ দিয়েছেন। শুটিং শুরুতে চঞ্চল বলেন,
“রাজনৈতিক সমস্যা সব সময়ই থাকবে। দুটো আলাদা দেশ যখন। তবে এটা চিরস্থায়ী নয়। সব সমস্যারই সমাধান রয়েছে।”

শিমা বিশ্বাসও শুধুমাত্র বাংলা ছবির জন্য মুম্বই থেকে যোগ দিয়েছেন। তাঁর শেষ শুটিং দিনে তিনি অভিনয় করেন মিষ্টি জলের ছোট মাছের ঝোলের দৃশ্যে।

‘শেকড়’ শুটিং আর কয়েক দিনের মধ্যেই শেষ হবে। অভিনেতারা একে একে শুটিং শেষ করে ফেরার পথ ধরছেন। চিত্রনাট্য আধুনিক প্রেক্ষাপটে হলেও বিভূতিভূষণের গল্প চিরকালীন, যার আবেদন চিরকাল থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়