শিরোনাম
◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:৫২ রাত
আপডেট : ৩১ মে, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সতর্ক থাকতে বললেন প্রভা

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সিনেমা ও নাটকের কাজ নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও বেশ সক্রিয় তিনি। সম্প্রতি তার নামে ভুয়া আইডি নিয়ে বিপত্তির কথা জানিয়েছেন এই অভিনেত্রী। শুধু তাই নয়, এসব ভুয়া অ্যাকাউন্ট থেকে রাজনৈতিক মন্তব্য, অর্থ চাওয়া হচ্ছে বলেও দাবি করেছেন তিনি।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে এক ফেসবুক লাইভে ভক্তদের সঙ্গে আড্ডায় যুক্ত হন প্রভা। এ সময় তিনি জানান, তার নামের ফেইক অ্যাকাউন্ট থেকে রাজনৈতিক মন্তব্য, দেশবিরোধী লেখা বা অর্থ দাবি করা হলে যেন কেউ বিশ্বাস না করেন।

প্রভা বলেন, ‘আমার নাম ও ছবি দিয়ে অনেকগুলো ফেইক আইডি দেখেছি। এমনকি আমার ছবিসহ পোস্ট দিয়ে লেখা হচ্ছে, আইডির রিচ কমে গেছে, সবাই কমেন্টে সাড়া দিন। এগুলো মোটেও আমার নয়।’

ফেইক অ্যাকাউন্ট নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘আপনাদের কি কোনো যোগ্যতা নেই যে, আমার ছবি বা কাজ দিয়ে ফেইক করতে হবে? আল্লাহ সবাইকে কোনো না কোনো গুণ দিয়ে পাঠিয়েছেন, সেটা কাজে লাগান। কিন্তু এসব নকল প্রোফাইল বন্ধ করুন।’

ভক্তদের সতর্ক করে বলেন, ‘ভুয়া আইডি থেকে রাজনৈতিক মন্তব্য, দেশবিরোধী লেখা বা অর্থ দাবি করা হলে তা বিশ্বাস করবেন না। আমার নামের প্রোফাইল ব্যবহার করে যদি কেউ এমন কিছু করে, সেটা আমি নই। দয়া করে, বিচার করবেন না।’

এর আগে একটি ভিডিওতে প্রভা বলেন, ‘একজন মহিলা আমাকে ফোন করে বললেন, মোহন নামে আপনার কোনো কাজিন আছে? আমি বললাম না। এরপর তিনি আরও কয়েকজনের নাম বললেন। ওইসব নামে আমার কোনো আত্মীয় নেই।

কোনো কথা না বলে তিনি বললেন, ‘তাদের বলে দেবেন আমার টাকাটা যেন তারা দিয়ে দেয়। এই কথা শুনে আমি আশ্চার্য হয়েছি। মনে হয়েছে এটা প্রতারণা। ফেসবুকে আমার নাম করে মানুষের কাছে টাকাও চাওয়া হচ্ছে। প্রথমত, আমি কারো থেকে টাকা ধার চাইব। সবাইকে সাবধান করলাম- আমার নামে ফেক পেজগুলো আনফলো করেন।”

প্রসঙ্গত, আগামীতে দুটি চলচ্চিত্রে দেখা যাবে প্রভাকে। বর্তমানে তা নিয়েই ভীষণ ব্যস্ত অভিনেত্রী। সম্প্রতি তিনি সাদেক সিদ্দিকী পরিচালিত সিনেমা ‘দেনা পাওনা’র শুটিংয়ে অংশ নিয়েছেন। অন্যদিকে, তাঁর হাতে রয়েছে ঝুমুর আসমা জুঁইয়ের পরিচালনায় ‘দুই পয়সার মানুষ’ সিনেমার কাজ।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়