শিরোনাম
◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৪৪ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হানিয়া আমির হাত মেলাতে অস্বীকৃতি জানিয়েছেন, গুজব উড়িয়ে দিলেন অভিনেতা হাসান মাসুদ

দুই দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট ঘুরছে। যেখানে দাবি করা হয়েছে, শিল্পকলা একাডেমির একটি অনুষ্ঠানে অভিনেতা হাসান মাসুদের সঙ্গে হাত মেলাতে অসম্মতি জানিয়েছেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির।

এ খবরটি একেবারে ভুয়া বলে জানিয়েছেন হাসান মাসুদ।

ওই পোস্টে বলা হয়েছে, ‘শিল্পকলায় হানিয়া আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে তারকাদের এক বিশাল মিলনমেলার উৎপত্তি হয়। বাংলাদেশের ছোট-বড় সব তারকারাই সেখানে উপস্থিত ছিল।

যেমন আরশ খান, মিলন মালহোত্রা, আদনান আদি, মুন্না খান, মৌসুমীর স্বামী ও মহানায়ক রুবেলসহ আরও অনেকে। হাসান মাসুদও তাদের সঙ্গে ছিলেন। 

 হানিয়া আমির একে একে সবার সঙ্গে হাত মেলালেন। যখন হাসান মাসুদ হাত মেলানোর জন্য নিজের ডান হাত বাড়িয়ে দিলেন, পাকিস্তানি এই মডেল তখন তার সঙ্গে হাত মেলাতে আপত্তি জানান।

মূলত হাসান মাসুদ দেখতে কালো বলেই তার সঙ্গে হাত মেলাননি হানিয়া আমির।’

এ বিষয়ে হাসান মাসুদ বলেন, ‘এমন কোনো ঘটনা আমার জানা নেই। হানিয়া আমিরকেই আমি চিনি না। তিনি কবে বাংলাদেশে এসেছেন, তা জানাও আমার কথা নয়।

বলা দরকার, গত ১৮ সেপ্টেম্বর দিবাগত রাতে সানসিল্কের আমন্ত্রণে প্রথমবারের মতো ঢাকায় আসেন পাকিস্তানের অভিনেত্রী হানিয়া আমির।

  • সর্বশেষ
  • জনপ্রিয়