শিরোনাম
◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২৫, ০১:০০ দুপুর
আপডেট : ২১ মে, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

'তুমি কোন শহরের মাইয়া গো লাগে উরাধুরা' গানে নাচলেন হানিয়া আমির

মনিরুল ইসলাম: তুমি কোন শহরের মাইয়া গো লাগে উরা ধুরা... গানের সাথে নাচলেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। সুপারষ্টার শাকিব খান অভিনীত 'তুফান' সিনেমার সবচেয়ে জনপ্রিয় আইটেম সংটির সাথে নাচেন হানিয়া আমির। 

শনিবার  ২০ সেপ্টেম্বট সানসিল্কের আয়োজনে ঢাকার এক বিলাসবহুল পাঁচতারকা হোটেলে একটি বিশেষ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হন হানিয়া।

মঞ্চে তুফানের গানটি  গেয়ে শোনান  এই গানের কন্ঠ শিল্পী প্রিতম হাসান। তার গানের সাথে ড্যান্সে অংশ নেন হানিয়া আমির। এসময় তার পড়নে ছিলো শাড়ী। মিষ্টি হাসিতে উপস্থিত দর্শকদের মাতান  তিনি। এসময় দর্শকরা হর্ষধ্বনিতে মাতিয়ে তুলেন অনুষ্ঠানস্থল। স্বাগত জানান তার পারফরম্যান্স। 

প্রথমবারের মতো ঢাকায় এসেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। তার এই সফর ঘিরে ভক্তদের উচ্ছ্বাস যেমন তুঙ্গে, তেমনি নানা পরিকল্পনাও রয়েছে এই তারকার। গত বৃহস্পতিবার সানসিল্কের আমন্ত্রণে ঢাকায় এসেছেন হানিয়া। এসেই সামাজিক মাধ্যমে বাংলাদেশি ভক্তদের জানান উষ্ণ অভ্যর্থনা।এরই মধ্যে ঢাকায় কাটানো এই সুন্দরীর বেশ কিছু মুহূর্ত ভাইরাল হয়েছে। যা সামাজিক মাধ্যমে আলোচিত বিষয়।

এদিকে, গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বাংলাদেশ নিয়ে আবেগী বার্তা দেন হানিয়া।  নিজের একটি ছবি আপলোড করে ক্যাপশনে বাংলায় লেখেন,' আসসালামু আলাইকুম, বাংলাদেশ কেমন আছো?

 তিনি আশা করছেন, বাংলাদেশে থাকার মুহূর্তটি স্মরণীয় হয়ে থাকবে বাংলাদেশি ভক্তদের ভালোবাসায়।

আগামী ২১ সেপ্টেম্বর সানসিল্কের আয়োজিত এক্সক্লুসিভ ফটোশুটে অংশ নেবেন হানিয়া আমির। এরপর ফিরে যাবেন নিজ দেশ পাকিস্তানে। রেখে যাবেন নানা স্মৃতি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়