শিরোনাম
◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৩৯ বিকাল
আপডেট : ১৩ মে, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদালতের কাছে বিষ চেয়ে কান্নায় ভেঙে পড়লেন অভিনেতা

রেনুকাস্বামী নামের এক ভক্তকে খুনের মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন কন্নড় সিনেমার জনপ্রিয় অভিনেতা দর্শন থুগুদীপা। এই মামলায় তার স্ত্রী পবিত্রা গৌড়াসহ পাঁচজনকে কারাবন্দি রাখার নির্দেশ দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। আদালত নির্দেশ দিয়েছেন, কারাগারে যেন তাদের কোনো বিশেষ সুবিধা না দেওয়া হয়।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সিটি সিভিল ও সেশনস কোর্টে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানিতে অংশ নেন দর্শন। সেখানেই বিচারকের কাছে কান্নায় ভেঙে পড়েন তিনি। অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে সূর্যের আলো দেখতে পান না, পোশাকে দুর্গন্ধ ছড়াচ্ছে, হাতেও ছত্রাক হয়েছে। শারীরিক ও মানসিক কষ্টে তিনি বিষ এনে দেওয়ার অনুরোধ জানান আদালতের কাছে।

আদালত আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত মামলার অভিযোগ গঠনের শুনানি স্থগিত রেখেছেন।

প্রসঙ্গত, অভিনেত্রী পবিত্রা গৌড়ার সঙ্গে দীর্ঘদিন ধরে বিবাহ-বহির্ভূত সম্পর্কে ছিলেন দর্শন। সেই সম্পর্কের কথা জেনে গিয়ে ইনস্টাগ্রামে অভিনেত্রীকে অবমাননাকর বার্তা পাঠিয়েছিলেন রেনুকাস্বামী। ধারণা করা হচ্ছে, ওই বার্তার জেরেই তাকে হত্যা করা হয়।

২০০৩ সালে বিজয়লক্ষ্মীর সঙ্গে বিয়ে হয় দর্শনের। তাদের একমাত্র ছেলে রয়েছে। তবে পবিত্রার শেয়ার করা একটি ভিডিও থেকে তার সঙ্গে দর্শনের দশ বছরের সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আসে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়