শিরোনাম
◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে ◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ ◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির ◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব?

প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:২৩ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

অবশেষে প্রকাশ্যে এলো ফেরদৌসের ভিডিও, সঙ্গে দেখা গেল মৌসুমী-ঋতুপর্ণাকে (ভিডিও)

মনিরুল ইসলাম: এক বছর পর প্রকাশ্যে এলেন নায়ক ফেরদৌস। তবে ভিডিও বার্তার মাধ্যমে। ৩৬ জুলাই আন্দোলনের পর  আর দেখা যায়নি তাকে। গাঢাকা দিয়েছিলেন। গুন্জন ছিলো কলকাতায় আছেন। কলকাতার এক নায়িকার বাসায়। তবে সঠিক হদিস মেলেনি। এবার প্রকাশ্যে এলেন কলকাতায় নয় নিউইয়র্কে। এক ভিডিও বার্তায়  দেখা গেলো।

নায়ক ফেরদৌস জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে প্রথমবারের মতো নির্বাচন করে জয়ী হয়েছিলেন।  বিজয়ী হবার  পর এক বছরও সংসদ সদস্য হিসেবে থাকা হয়নি তার। ছাত্র-জনতার এক দফা দাবির জেরে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান।

শেখ হাসিনার দেশত্যাগের খবরের পর সরকারের অনেক মন্ত্রী, এমপিরাও দেশ ছাড়েন। একদিন পরই ভেঙে দেওয়া হয় সংসদ। এরপর আওয়ামী লীগ সমর্থিত তারকারা গা ঢাকা দেওয়ার পাশাপাশি অনেকেই দেশ ছেড়ে পালিয়েছেন। এই তালিকায় ছিলেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। এবার প্রায় এক বছর পর প্রকাশ্যে এলেন এ নায়ক।

ঋতুপর্ণা-মৌসুমীকে নিয়ে দিয়েছেন একটি ভিডিওবার্তা। ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে তাদেরকে। যেখানে ওপার বাংলা কলকাতার  অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ও বাংলাদেশের চিত্রনায়িকা মৌসুমীও ছিলেন। ভিডিওতে ফেরদৌস জানান, এই প্রথমবার তারা একসঙ্গে নিউইয়র্কে গেছেন।

এখানকার একটি অনুষ্ঠানে তারা একসঙ্গে পারফর্ম করবেন বলেও জানান। তার কথায়,  আমরা তিনজন প্রচুর কাজ করেছি। আমরা তিনজন শুধুমাত্র একটা সিনেমায় কাজ করেছে। তাদেরকে বেশ খোশ মেজাজে দেখা গেছে। তাদের গায়ে কালো রং এর একই কালারের পোষাকে হাসিখুশী দেখা যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়