শিরোনাম
◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার

প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৩৬ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খুনের আসামি আমার গলার কাছে রেজার ধরেছিল, সঙ্গে সঙ্গে আমি ওর হাতটা চেপে ধরেছিলাম: সঞ্জয় দত্ত

একসময় বলিউডের মুন্নাভাইখ্যাত অভিনেতা সঞ্জয় দত্তের জঙ্গি হিসাবে নাম জড়িয়েছিল। সে জন্য পাঁচ বছর সংশোধনাগারে থাকতে হয়েছিল অভিনেতাকে। খুনের আসামিদের সঙ্গে সংশোধনাগারে থাকার অভিজ্ঞতা কেমন ছিল সে কথাই জানিয়েছেন সম্প্রতি এক সাক্ষাৎকারে মুন্নাভাই।

এর আগে ১৯৯৩ সালে মুম্বাই বিস্ফোরণে উঠে এসেছিল সঞ্জয় দত্তের নাম। সেই সময় বেআইনি অস্ত্র রাখার অভিযোগের জেরে তাকে সংশোধনাগারে থাকতে হয়েছিল। সেখানে থাকাকালীন গোঁফ-দাড়ি কামিয়ে দেওয়ার জন্য সংশোধনাগারেরই আরেক কয়েদি এসেছিলেন তার কাছে। কথা বলতে গিয়ে সঞ্জয় জানতে পারেন, সেই কয়েদি দুটি খুন করেছেন। ওর নাম ছিল মিশ্র। 

তিনি যখন দাড়ি কাটতে এসেছিলেন, সঞ্জয় জানতে চেয়েছিলেন— তিনি ঠিক কত দিন ধরে বন্দি রয়েছেন। মিশ্র জানিয়েছিলেন, তিনি ১৫ বছর ধরে সংশোধনাগারে রয়েছেন। 

সঞ্জয় বলেন, দাড়ি কাটার সময়ে ওর হাতের রেজার যখন আমার গলার কাছে, আমি জানতে চাই ও কী করেছে। তখন ও-ই বলে— দুটো খুনের জন্য বন্দি ও। সঙ্গে সঙ্গে আমি ওর হাতটা চেপে ধরেছিলাম। ভাবা যায়, দুটো খুনের আসামি রেজার হাতে আমার দাড়ি কাটছে। এই হলো সংশোধনাগারের জীবন।

অভিনেতা বলেন, তার জীবনে কোনো কিছু নিয়েই আক্ষেপ নেই। শুধু একটাই আক্ষেপ— তার মা-বাবা খুব তাড়াতাড়ি চলে গিয়েছিলেন। ১৯৮১ সালে অগ্ন্যাশয়ের ক্যানসারে মৃত্যু হয়েছিল আমার মা নার্গিসের। ২০০৫ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল বাবা সুনীল দত্তের।

উল্লেখ্য, সম্প্রতি সঞ্জয় দত্তের 'বাগী ৪' মুক্তির অপেক্ষায়। এ সিনেমায় আরও অভিনয় করেছেন টাইগার শ্রফ, হরনাজ সন্ধু ও সোনম বাজওয়া প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়