শিরোনাম
◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:০৩ বিকাল
আপডেট : ২৫ মে, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দক্ষিণী তারকা জুটি  বিজয়-রাশমিকার বাগদানের গুঞ্জন

কান পাতলেই শোনা যাচ্ছে, ইতোমধ্যেই নাকি বাগদান সেরেছেন দুই দক্ষিণী তারকা জুটি বিজয় দেবরকোন্ডা ও রাশমিকা মান্দানাতারা। তবে তাদের সম্পর্ক নিয়ে এতদিন নানা জল্পনা চললেও চুপ ছিলেন দুজনেই। একসঙ্গে বেড়াতে গিয়ে একই জায়গা থেকে ছবি ভাগ করেছেন অনেকবার; কিন্তু দুজনে একসঙ্গে ধরা দেননি কখনো। 

এদিকে রাশমিকার অনুরাগীরা মনে করেন, মনের অনুভূতি আটকে রাখতে পারেন না নায়িকা। তাই বিজয়ের প্রসঙ্গ উঠলেই তার একগাল হাসি বুঝিয়ে দেয় সব। অন্যদিকে বিজয়ও জানিয়েছিলেন, তিনি একটি সম্পর্কে আছেন। কিন্তু কার সঙ্গে, তা খোলাসা করেননি। এর পর থেকেই দুইয়ে দুইয়ে চার মেলাতে শুরু করেন তারা।
 
এর মধ্যেই ভাইরাল হয়েছে রাশমিকার কিছু ছবি। সেখানে দেখা যাচ্ছে, রাশমিকার পরনে সাদা শার্ট ও নীল রঙের ডেনিম। চোখে রোদচশমা। এমন স্নিগ্ধ সাজের মধ্যে অনুরাগীদের নজর পড়ে রাশমিকার আঙুলে। অনামিকায় হিরের আংটি। এই আংটি ঘিরেই তৈরি হয়েছে অনুরাগীদের কৌতূহল।

চলতি বছর জুন মাসেই খবর ছড়িয়েছিল, বিজয় ও রাশমিকা নাকি বিয়ের প্রস্তুতি নিয়েছেন। রাশমিকা তার সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি ভাগ করে নিয়েছিলেন। অভিনেত্রীর পরনে কাঁচা হলুদ ও গোলাপি রঙের শাড়ি ছিল। আর তা দেখেই বিয়ের জল্পনা শুরু হয়েছিল।

এই ছবির সঙ্গে রাশমিকা লিখেছিলেন, “এই ছবিতে সব কিছু আমার খুব প্রিয়। শাড়ির রং, এই জায়গা আর যেই নারী আমাকে এই শাড়ি উপহার দিয়েছেন, তিনিও আমার খুব প্রিয়। যে ছবিগুলো তুলে দিয়েছে, সেই চিত্রগ্রাহকও আমার খুব প্রিয়। এই ছবির কোনো বিকল্প নেই।”

কিন্তু নেটিজেনদের চোক্ষ এড়ায় না কিছুই। তারা চেনেন বিজয় দেবরকোন্ডার বাড়ির অন্দরমহল। প্রায়ই এই একই জায়গা থেকে ছবি তুলে সামাজিক মাধ্যমে ভাগ করে নেন অভিনেতা। তাই তারা নিশ্চিত, এই বাড়ি বিজয়েরই। উৎস: মানবকণ্ঠ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়