শিরোনাম
◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব? ◈ মাত্র ১৭০ টাকায় অনলাইনে এনআইডি বিক্রি! ◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার ◈ হাজিদের লাগেজ চুরি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:৩৪ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাড়ি ছেড়েছেন স্বামী, প্রেমিকের সঙ্গে থাকছেন শিল্পা!

দেশত্যাগের নিষেধাজ্ঞা জারির মাঝেই খবরের নতুন শিরোনাম হলেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি ও তার স্বামী ব্যবসায়ী রাজ কুন্দ্রা। ৬০ কোটি রুপি প্রতারণার মামলার পর বাড়ি নেই রাজ। স্বামীর অবর্তমানে তাই শিল্পা প্রেমে পড়েছেন অন্য এক পুরুষের।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানা যায়, সম্প্রতি প্রযোজক ফারাহ খান বান্ধবী শিল্পার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সেখানে শিল্পাকে তার স্বামীর কথা ফারাহ জিজ্ঞাসা করেন। উত্তরে শিল্পা বলেন, স্বামী নয়, প্রেমিকের সঙ্গে বাড়িতে থাকি।

এমন উত্তরে ফারাহ হতবাক হলে শিল্পা আরও বলেন, এই তো জীবন। স্বামী যেতে না যেতেই প্রেমিক এলো বাড়িতে। সর্দারজির প্রেমে পড়েছি।

তখনই ফারাহ বুঝে ফেলেন, স্বামীর প্রচারে উঠে পড়ে লেগেছেন শিল্পা। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাজ কুন্দ্রা অভিনীত সিনেমা ‘মেহর’ মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে। ওই সিনেমাতেই সর্দারের চরিত্রে অভিনয় করেছেন রাজ। আর সে অভিনেতার অভিনয়েই মজেছেন অভিনেত্রী।
 
 প্রসঙ্গত, ব্যবসায়ী রাজ কুন্দ্রার হাতে রয়েছে আরও বেশ কয়েকটি সিনেমার কাজ। চলতি বছর এবারের ‘বিগ বস ১৯’ সিজনেও অংশ নিয়েছেন। যে কারণে বাড়ি ছেড়ে বিগ বসের মঞ্চেই দিন পার করছেন তিনি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়