শিরোনাম
◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে ◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ ◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির ◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব?

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:২০ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন অক্ষয়

অভিনয় জীবনে রয়েছে বহু ব্যর্থ ছবি। বক্স অফিসে ১৩০০ কোটি টাকার ক্ষতিও হয়েছে তার। তবুও জনপ্রিয়তার নিরিখে শাহরুখ খান, সালমান খানের মতো তারকাদের টক্কর দেন তিনি। এক সময়ে নাকি সর্বাধিক পারিশ্রমিক পেতেন খিলাড়ি খ্যাত এই অভিনেতা। যদিও ইন্ডাস্ট্রিতে ‘কৃপণ’ বলেই পরিচিত। এবার পাঞ্জাবের বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য মুক্ত হস্তে দান করলেন অক্ষয় কুমার।

গত ৩৭ বছরে এমন প্রাকৃতিক দুর্যোগ দেখেনি পাঞ্জাব। এমন দুর্দিনে এগিয়ে এসেছেন একাধিক তারকা। অক্ষয়ও দান করলেন নিজের সাধ্যমত। ৫ কোটি টাকার অনুদান দিয়েছেন অভিনেতা। যদিও এই অনুদানকে ‘সাহায্য’ না বলে ‘সেবা’ বলতেই বেশি পছন্দ করছেন তিনি। 

অক্ষয় বলেন, ‘‘পাঞ্জাবের বন্যার্তদের ত্রাণ সামগ্রী কেনার জন্য ৫ কোটি টাকা দিচ্ছি, কিন্তু কাউকে ‘দান’ করার আমি কে? সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার সুযোগ পেয়ে আমি ধন্য। 

তিনি আরও বলেন, “আমার জন্য, এটি সেবা। খুব ছোট একটা অবদান। আমি প্রার্থনা করি যে, পাঞ্জাবে আমার ভাইবোনদের উপর যে প্রাকৃতিক দুর্যোগ আছড়ে পড়েছে, তা যেন শিগগিরই কেটে যাক। ঈশ্বর মঙ্গল করুন।

দিন কয়েক আগেই শিল্পা শেট্টীর স্বামী রাজ কুন্দ্রা তার ‘মেহের’ ছবির প্রথম দিনের ব্যবসার পুরো অঙ্কটাই পাঞ্জাবের ত্রাণ তহবিলে দান করবেন বলে জানিয়েছেন। বন্যাদুর্গতদের পাশে দাঁড়িয়েছেন গায়ক দিলজিৎ দোসাঞ্জ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়