শিরোনাম
◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:২৯ রাত
আপডেট : ৩১ মে, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘এখন ৬ মাস আওয়ামী লীগ ৬ মাস বিএনপি’, কাকে বললেন পরীমনি

আলোচিত-সমালোচিত নায়িকা পরীমনি ব্যক্তি জীবনে স্পষ্টভাষী মানুষ। তিনি তার সোশ্যাল মিডিয়াতেও অকপটে মতামত প্রকাশ করেন। এ নিয়ে পরীকে অনেকবার বিড়ম্বনায়ও পড়তে হয়েছে। কিন্তু কোনো কিছুই পরোয়া করেন না তিনি।

আজ (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে পরীমনি তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। এতে তিনি লিখেছে, ‘আগে ছিল ৬ মাস হিন্দু ৬ মাস মুসলিম। এখন ৬ মাস আওয়ামিলীগ ৬ মাস বিএনপি, পল্টিবাজ, সুবিধাবাদি কারে বলে। দিদি কিন্তু দেখিয়ে দিলেন। বাপরে বাপ কি জিনিস এটা।’

পরীমনি এই স্ট্যাটাস দেওয়ার পর সবাই বলাবলি করছে, কাকে উদ্দেশ্য করে এক স্ট্যাটাস দিয়েছেন? অনেকেই অনুমান করে বলছেন পরীমনি এই স্ট্যাটাস অপু বিশ্বাসকে উদ্দেশ্য করে দিয়েছে। কারণ এই ঘটনা অপু বিশ্বাসের কর্মকাণ্ডের সঙ্গে মিলে যাচ্ছে। অন্যদিকে আজ বিভিন্ন গণমাধ্যমে একটি সংবাদ প্রকাশ হয়েছে। এ থেকে জানা গেছে অপু বিশ্বাস কুষ্টিয়াতে বিএনপির একটি অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন।

আওয়ামী লীগ সরকারের আমলে সংরক্ষিত আসনের প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী ছিলেন নায়িকা অপু বিশ্বাস। একাধিকবার দলটির নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণও করেছিলেন তিনি। তিনি বিএনপির সমাবেশে যোগ দিলেন ভোট চাইলেন এক নেতার পক্ষে।

গতকাল (৪ সেপ্টেম্বর) বৃহস্পতিবার কুষ্টিয়ার খোকসা উপজেলায় জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে শোডাউন, ভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন অপু বিশ্বাস। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ সভায় অপু বিশ্বাসের সঙ্গে ছিলেন অভিনেতা নিরব হোসেন। নিরব-অপুকে আমন্ত্রণ জানান খোকসা পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রিপন হোসেন। অপু বিশ্বাস ও নিরব যাচ্ছেন জেনে বিপুল সংখ্যক জনতা সেখানে হাজির হন।

এই আয়োজনে মঞ্চে বক্তব্য দিতেও দেখা যায় অপু বিশ্বাসকে। সেখানে তিনি বলেন, সেই ঢাকা থেকে সাত ঘণ্টা জার্নি করে এসেছি আপনাদের সঙ্গে দেখা করবো এবং কথা বলবো বলে। আমি শিল্পী, এটাই আমার পরিচয়। এই পরিচয়ে দর্শকদের ভালোবাসা পেয়েছি। এজন্য আপনাদের কাছাকাছি আসি। জানতে পেরেছি আপনারা সেই দুপুর ১২টা থেকে গরমের মধ্যে বসে আছেন। এটা আসলে ভালোবাসার বহিঃপ্রকাশ।

অপু বিশ্বাস বলেন, আমি বগুড়ার মেয়ে। এর আগে রাজবাড়ী এসেছিলাম। কিন্তু খোকসা আসা হয়নি। এখানে আনার জন্য প্রাণপ্রিয় বড়ভাই রিপন ভাইকে ধন্যবাদ জানাই। রিপন ভাই আপনাদের সেবা করতে চান। আমি চাইবো, সেই সুযোগ আপনারা করে দেবেন। যে মানুষ আপনাদের চাওয়া পাওয়ার মূল্য দিতে চায়, আমি মনে করি তার থেকে আর বড় মনের মানুষ হতে পারে না। আপনারা তাকে যে ভালোবাসা ও সাপোর্ট দিয়ে যাচ্ছেন,আমি চাইবো তিনি যেন লক্ষ্য পূরণ করতে পারেন। আশা করি আপনারা বাংলা চলচ্চিত্রের সাথেও থাকবেন।

পরীমনির এ স্ট্যাটাসে লাভলী নামের একটি আইডি থেকে মন্তব্য করা হয়েছে, ‘অপু বিশ্বাসের সব নেতাদের সাথেই ভালো সম্পর্ক কেউরে না বলতে পারে না দিদি।’ জাহেদ আহমেদ নামে একজন মন্তব্য করেছেন, ‘মিডিয়া জগতের সবাই এরকম' অতীতে দেখেছি ১ টাকা বিনিময়ে পারিশ্রমিক নেয়। এরা সবাই সুবিধাবাদী। ভালো অভিনয় জানে কোথায় কি করতে হয়।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়