শিরোনাম
◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব? ◈ মাত্র ১৭০ টাকায় অনলাইনে এনআইডি বিক্রি! ◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার ◈ হাজিদের লাগেজ চুরি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:১৭ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদা পারভীন আইসিইউতে

দেশবরেণ্য লালনসংগীত শিল্পী ফরিদা পারভীন গুরুতর অসুস্থ। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে তিনি হঠাৎ অসুস্থ হলে তাকে রাজধানীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়।

এ ব্যাপারে ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী জানান, কিডনি বিকল রোগীদের যেকোনো সময় শারীরিক অবস্থার অবনতি হতে পারে। ফরিদা পারভীনের বেলায়ও তাই হয়েছে। তার শরীরে সোডিয়ামের লেভেল কমে গেছে, পাশাপাশি রক্তক্ষরণের বিষয়ও রয়েছে।

দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছেন ফরিদা পারভীন। ফুসফুসের সমস্যা ছাড়াও রয়েছে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি ও থাইরয়েড জটিলতা।

ফরিদা পারভীনের অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই সংগীতাঙ্গন ও ভক্তরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। এর আগেও চলতি বছরের জুলাই মাসের শুরুতে একই হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়